ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অভিন্ন সুরে আজানের চর্চা গড়তে সংসদে প্রস্তাব

ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশের মসজিদগুলোতে অভিন্ন সুরে আজান দেওয়ার চর্চা গড়ে তুলতে মুয়াজ্জিন ও খতিবদের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের ব্যবস্থা করার প্রস্তাব উঠেছে জাতীয় সংসদে। আজানের শিল্পসৌন্দর্য বজায় রাখা এবং সুরের সামঞ্জস্য তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ প্রস্তাব তুলে ধরেন। জবাবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী নোটিশ পাওয়ার পর বিষয়টি নিয়ে উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

সংসদ সদস্য বীথিকা বলেন, আজান একটি সুন্দর শিল্প। কিন্তু দেশে আজান দেওয়ার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক চর্চা কিংবা প্রশিক্ষণের ব্যবস্থা নেই। ফলে মুয়াজ্জিনরা নিজেদের মতো করে আজান দিয়ে থাকেন। এতে আজানের কাঙ্ক্ষিত শিল্পসৌন্দর্য যথাযথভাবে ফুটে উঠছে না বলে মন্তব্য করেন তিনি।

এ পরিস্থিতিতে মুয়াজ্জিন ও খতিবদের জন্য প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের ব্যবস্থা অথবা বিকল্প কোনো উদ্যোগের মাধ্যমে অভিন্ন সুরে আজান দেওয়ার চর্চা প্রতিষ্ঠার প্রস্তাব দেন এই সংসদ সদস্য।

বাংলাদেশের ধর্মীয় ও সামাজিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ মুসলিম-অধ্যুষিত দেশ এবং রাজধানী ঢাকাকে মসজিদের শহর বলা হয়। প্রতিদিন বাসাবাড়ি ও কর্মস্থলের আশপাশের মসজিদ থেকে মানুষ আজানের ধ্বনি শুনতে পান।

আজানের অর্থ ও তাৎপর্য তুলে ধরে বীথিকা বলেন, এর মাধ্যমে মানুষকে কল্যাণ ও মুক্তির পথে আহ্বান জানানো হয়। আজানের ধ্বনি মানুষের মধ্যে নামাজের প্রতি আগ্রহ ও আকর্ষণ সৃষ্টি করবে, এমনটাই প্রত্যাশিত।

সংসদ সদস্যের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, এ বিষয়ে নোটিশ পাওয়া সাপেক্ষে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

তবে অভিন্ন সুরে আজান দেওয়ার জন্য কোনো নীতিমালা তৈরি, প্রশিক্ষণ কর্মসূচি চালু কিংবা নির্দিষ্ট সময়সীমার বিষয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

এদিকে একই প্রশ্নোত্তর পর্বে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে সংগৃহীত বিভিন্ন স্মৃতিচিহ্ন প্রদর্শনের বিষয়টিও উঠে আসে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইয়াসমিন এক সম্পূরক প্রশ্নে অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ এবং গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের ব্যবহৃত সব সামগ্রী এখনও জাদুঘরে প্রদর্শন করা হচ্ছে না।

তিনি জানান, দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা স্মৃতিচিহ্নগুলোর মধ্যে রক্তমাখা শার্ট, শেষ চিঠি, বই ও স্কুলব্যাগ রয়েছে। এসব সামগ্রীর একটি অংশ প্রদর্শিত না হওয়ায় সেগুলো যথাযথভাবে সংরক্ষিত আছে কি না, সে বিষয়ে জানতে চান তিনি।

জবাবে সংস্কৃতিমন্ত্রী বলেন, জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন হলেও এর কার্যক্রম এখনও চলমান। পর্যায়ক্রমে সংগৃহীত সব স্মৃতিচিহ্ন প্রদর্শনের ব্যবস্থা করা হবে।

তিনি জানান, সরকার জুলাই গণ-অভ্যুত্থানকে দেশের অন্যতম ঐতিহাসিক গণ-অভ্যুত্থান হিসেবে বিবেচনা করে। তাই সংশ্লিষ্ট স্মৃতিচিহ্নগুলো যথাযথ গুরুত্ব দিয়ে সংরক্ষণ ও প্রদর্শনের বিষয়টি বিবেচনায় রয়েছে।

এ সময় এখনও প্রদর্শনের বাইরে থাকা স্মৃতিচিহ্নগুলোর একটি লিখিত তালিকা দিতে সংসদ সদস্য সানজিদা ইয়াসমিনকে অনুরোধ করেন সংস্কৃতিমন্ত্রী।

ট্যাগ : জাতীয় সংসদ আজান বীথিকা বিনতে হোসাইন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

অভিন্ন সুরে আজানের চর্চা গড়তে সংসদে প্রস্তাব

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

দেশের মসজিদগুলোতে অভিন্ন সুরে আজান দেওয়ার চর্চা গড়ে তুলতে মুয়াজ্জিন ও খতিবদের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের ব্যবস্থা করার প্রস্তাব উঠেছে জাতীয় সংসদে। আজানের শিল্পসৌন্দর্য বজায় রাখা এবং সুরের সামঞ্জস্য তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ প্রস্তাব তুলে ধরেন। জবাবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী নোটিশ পাওয়ার পর বিষয়টি নিয়ে উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

সংসদ সদস্য বীথিকা বলেন, আজান একটি সুন্দর শিল্প। কিন্তু দেশে আজান দেওয়ার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক চর্চা কিংবা প্রশিক্ষণের ব্যবস্থা নেই। ফলে মুয়াজ্জিনরা নিজেদের মতো করে আজান দিয়ে থাকেন। এতে আজানের কাঙ্ক্ষিত শিল্পসৌন্দর্য যথাযথভাবে ফুটে উঠছে না বলে মন্তব্য করেন তিনি।

এ পরিস্থিতিতে মুয়াজ্জিন ও খতিবদের জন্য প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের ব্যবস্থা অথবা বিকল্প কোনো উদ্যোগের মাধ্যমে অভিন্ন সুরে আজান দেওয়ার চর্চা প্রতিষ্ঠার প্রস্তাব দেন এই সংসদ সদস্য।

বাংলাদেশের ধর্মীয় ও সামাজিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ মুসলিম-অধ্যুষিত দেশ এবং রাজধানী ঢাকাকে মসজিদের শহর বলা হয়। প্রতিদিন বাসাবাড়ি ও কর্মস্থলের আশপাশের মসজিদ থেকে মানুষ আজানের ধ্বনি শুনতে পান।

আজানের অর্থ ও তাৎপর্য তুলে ধরে বীথিকা বলেন, এর মাধ্যমে মানুষকে কল্যাণ ও মুক্তির পথে আহ্বান জানানো হয়। আজানের ধ্বনি মানুষের মধ্যে নামাজের প্রতি আগ্রহ ও আকর্ষণ সৃষ্টি করবে, এমনটাই প্রত্যাশিত।

সংসদ সদস্যের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, এ বিষয়ে নোটিশ পাওয়া সাপেক্ষে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

তবে অভিন্ন সুরে আজান দেওয়ার জন্য কোনো নীতিমালা তৈরি, প্রশিক্ষণ কর্মসূচি চালু কিংবা নির্দিষ্ট সময়সীমার বিষয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

এদিকে একই প্রশ্নোত্তর পর্বে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে সংগৃহীত বিভিন্ন স্মৃতিচিহ্ন প্রদর্শনের বিষয়টিও উঠে আসে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইয়াসমিন এক সম্পূরক প্রশ্নে অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ এবং গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের ব্যবহৃত সব সামগ্রী এখনও জাদুঘরে প্রদর্শন করা হচ্ছে না।

তিনি জানান, দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা স্মৃতিচিহ্নগুলোর মধ্যে রক্তমাখা শার্ট, শেষ চিঠি, বই ও স্কুলব্যাগ রয়েছে। এসব সামগ্রীর একটি অংশ প্রদর্শিত না হওয়ায় সেগুলো যথাযথভাবে সংরক্ষিত আছে কি না, সে বিষয়ে জানতে চান তিনি।

জবাবে সংস্কৃতিমন্ত্রী বলেন, জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন হলেও এর কার্যক্রম এখনও চলমান। পর্যায়ক্রমে সংগৃহীত সব স্মৃতিচিহ্ন প্রদর্শনের ব্যবস্থা করা হবে।

তিনি জানান, সরকার জুলাই গণ-অভ্যুত্থানকে দেশের অন্যতম ঐতিহাসিক গণ-অভ্যুত্থান হিসেবে বিবেচনা করে। তাই সংশ্লিষ্ট স্মৃতিচিহ্নগুলো যথাযথ গুরুত্ব দিয়ে সংরক্ষণ ও প্রদর্শনের বিষয়টি বিবেচনায় রয়েছে।

এ সময় এখনও প্রদর্শনের বাইরে থাকা স্মৃতিচিহ্নগুলোর একটি লিখিত তালিকা দিতে সংসদ সদস্য সানজিদা ইয়াসমিনকে অনুরোধ করেন সংস্কৃতিমন্ত্রী।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ