ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গেজেট না হওয়ায় নতুন পে-স্কেল নিয়ে অনিশ্চয়তা

গেজেট না হওয়ায় নতুন পে-স্কেল নিয়ে অনিশ্চয়তা
সংগৃহীত ছবি
ফলো করুন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো বা পে-স্কেল নিয়ে এখনো কাটেনি অনিশ্চয়তা। চলতি অর্থবছরের শুরু থেকে নতুন কাঠামো কার্যকরের আলোচনা থাকলেও এ সংক্রান্ত গেজেট এখনো প্রকাশ না হওয়ায় বেতন বৃদ্ধি, ভাতা, পে-ফিক্সেশন এবং অবসর সুবিধা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন পে-স্কেল দুই ধাপে বাস্তবায়নের বিষয়টি বিবেচনায় রয়েছে। মূল বেতনের পূর্ণ বৃদ্ধি জুলাই থেকে কার্যকর হতে পারে, আর বাড়তি ভাতাগুলো পরবর্তী অর্থবছর থেকে যুক্ত হতে পারে। গেজেট প্রকাশের পর বিষয়টি চূড়ান্তভাবে পরিষ্কার হবে। দৈনিক দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর অনুমোদনের পর গেজেট প্রকাশের কথা রয়েছে।  

এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার কথা জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সুপারিশকৃত সংশোধিত মূল বেতনের ৫০ শতাংশ এবং পরবর্তী অর্থবছরে বাকি ৫০ শতাংশ পাওয়ার কথা ছিল।  

তবে বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় আলোচনায় এসেছে বেতন নির্ধারণের পদ্ধতি। ২০১৫ সালের অষ্টম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের সময় অনেক কাজ হাতে করা হলেও এখন সরকারি বেতন-ভাতা, ইনক্রিমেন্ট, পেনশন, গ্র্যাচুইটি ও জিপিএফসহ বেশির ভাগ আর্থিক কার্যক্রম ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ও আইবাস ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়। ফলে একাধিক ধাপে মূল বেতন কার্যকর হলে সফটওয়্যার সংশোধন, বারবার পে-ফিক্সেশন এবং প্রশাসনিক জটিলতা তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশের দাবি, প্রথম ধাপেই শতভাগ মূল বেতন কার্যকর করে পে-ফিক্সেশন সম্পন্ন করা উচিত। এরপর বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা ধাপে ধাপে কার্যকর করা যেতে পারে। এতে সফটওয়্যার জটিলতা কমবে এবং অবসরের কাছাকাছি থাকা কর্মকর্তা-কর্মচারীদের পেনশন ও গ্র্যাচুইটি হিসাবেও অনিশ্চয়তা কমবে।

অবসরের দ্বারপ্রান্তে থাকা কর্মকর্তা-কর্মচারীরা সবচেয়ে বেশি উদ্বিগ্ন। কারণ পেনশন, গ্র্যাচুইটি ও ছুটির নগদায়নসহ বেশির ভাগ সুবিধা শেষ প্রাপ্ত বেতনের ভিত্তিতে নির্ধারিত হয়। ফলে নতুন পে-স্কেলের কোন অংশ কবে কার্যকর হবে, তা তাদের ভবিষ্যৎ আর্থিক সুবিধার ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে।

অর্থনীতিবিদদের মতে, দীর্ঘ সময় পর সরকারি চাকরিজীবীদের বেতন সমন্বয় প্রয়োজনীয় হলেও এর প্রভাব মূল্যস্ফীতি ও বাজেট ব্যবস্থাপনায় পড়তে পারে। তাই বেতন বৃদ্ধি বাস্তবায়নের পাশাপাশি বাজার স্থিতিশীল রাখা এবং সামষ্টিক অর্থনীতির ভারসাম্য বজায় রাখাও সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে।

ট্যাগ : পে-স্কেল নতুন বেতন কাঠামো সরকারি চাকরি রকারি কর্মকর্তা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১৯
  • ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


গেজেট না হওয়ায় নতুন পে-স্কেল নিয়ে অনিশ্চয়তা

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো বা পে-স্কেল নিয়ে এখনো কাটেনি অনিশ্চয়তা। চলতি অর্থবছরের শুরু থেকে নতুন কাঠামো কার্যকরের আলোচনা থাকলেও এ সংক্রান্ত গেজেট এখনো প্রকাশ না হওয়ায় বেতন বৃদ্ধি, ভাতা, পে-ফিক্সেশন এবং অবসর সুবিধা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন পে-স্কেল দুই ধাপে বাস্তবায়নের বিষয়টি বিবেচনায় রয়েছে। মূল বেতনের পূর্ণ বৃদ্ধি জুলাই থেকে কার্যকর হতে পারে, আর বাড়তি ভাতাগুলো পরবর্তী অর্থবছর থেকে যুক্ত হতে পারে। গেজেট প্রকাশের পর বিষয়টি চূড়ান্তভাবে পরিষ্কার হবে। দৈনিক দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর অনুমোদনের পর গেজেট প্রকাশের কথা রয়েছে।  

এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার কথা জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সুপারিশকৃত সংশোধিত মূল বেতনের ৫০ শতাংশ এবং পরবর্তী অর্থবছরে বাকি ৫০ শতাংশ পাওয়ার কথা ছিল।  

তবে বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় আলোচনায় এসেছে বেতন নির্ধারণের পদ্ধতি। ২০১৫ সালের অষ্টম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের সময় অনেক কাজ হাতে করা হলেও এখন সরকারি বেতন-ভাতা, ইনক্রিমেন্ট, পেনশন, গ্র্যাচুইটি ও জিপিএফসহ বেশির ভাগ আর্থিক কার্যক্রম ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ও আইবাস ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়। ফলে একাধিক ধাপে মূল বেতন কার্যকর হলে সফটওয়্যার সংশোধন, বারবার পে-ফিক্সেশন এবং প্রশাসনিক জটিলতা তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশের দাবি, প্রথম ধাপেই শতভাগ মূল বেতন কার্যকর করে পে-ফিক্সেশন সম্পন্ন করা উচিত। এরপর বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা ধাপে ধাপে কার্যকর করা যেতে পারে। এতে সফটওয়্যার জটিলতা কমবে এবং অবসরের কাছাকাছি থাকা কর্মকর্তা-কর্মচারীদের পেনশন ও গ্র্যাচুইটি হিসাবেও অনিশ্চয়তা কমবে।

অবসরের দ্বারপ্রান্তে থাকা কর্মকর্তা-কর্মচারীরা সবচেয়ে বেশি উদ্বিগ্ন। কারণ পেনশন, গ্র্যাচুইটি ও ছুটির নগদায়নসহ বেশির ভাগ সুবিধা শেষ প্রাপ্ত বেতনের ভিত্তিতে নির্ধারিত হয়। ফলে নতুন পে-স্কেলের কোন অংশ কবে কার্যকর হবে, তা তাদের ভবিষ্যৎ আর্থিক সুবিধার ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে।

অর্থনীতিবিদদের মতে, দীর্ঘ সময় পর সরকারি চাকরিজীবীদের বেতন সমন্বয় প্রয়োজনীয় হলেও এর প্রভাব মূল্যস্ফীতি ও বাজেট ব্যবস্থাপনায় পড়তে পারে। তাই বেতন বৃদ্ধি বাস্তবায়নের পাশাপাশি বাজার স্থিতিশীল রাখা এবং সামষ্টিক অর্থনীতির ভারসাম্য বজায় রাখাও সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ