ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ব্যাটারিচালিত ই-রিকশার নিবন্ধনের জন্য প্রায় ২৭ হাজার আবেদন ফরম বিক্রি হয়েছে। গত ৩ নভেম্বর থেকে শুরু হওয়া এ কার্যক্রমে রোববার (১৫ নভেম্বর) পর্যন্ত এসব ফরম বিক্রি করা হয়।
রোববার বিকেলে ডিএসসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সরকার বিভাগের জারি করা ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ অনুযায়ী ই-রিকশার নিবন্ধন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
নতুন বিধিমালায় একজন মালিকের জন্য ই-রিকশা নিবন্ধনের নির্দিষ্ট সীমা রাখা হয়েছে। নিয়ম অনুযায়ী, একজন মালিক সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার নিবন্ধন নিতে পারবেন। তবে নিবন্ধন পেতে বিধিমালায় উল্লেখিত অন্যান্য শর্তও পূরণ করতে হবে।
ডিএসসিসি জানিয়েছে, গত ৩ নভেম্বর আবেদন ফরম বিক্রির কার্যক্রম শুরুর পর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত প্রায় ২৭ হাজার ফরম বিক্রি হয়েছে।














মন্তব্যসমূহ