জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার বিকেল ৫টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলটির দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সারজিস আলম, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ এমপি, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ উপস্থিত থাকবেন।
এ ছাড়া দলটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরাও সংবাদ সম্মেলনে অংশ নেবেন বলে জানানো হয়েছে।
তবে কোন বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে, তা দলটির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
মন্তব্যসমূহ