ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে লালমনিরহাটে ৫ হাজার সাইকেল আরোহী

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে লালমনিরহাটে ৫ হাজার সাইকেল আরোহী
ছবি: সংগৃহীত
ফলো করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন লালমনিরহাট সফরকে স্বাগত জানাতে এবং মাদক, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় পাঁচ হাজার সাইকেল আরোহী অংশ নেন।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত লালমনিরহাট’-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু র‍্যালির উদ্বোধন করেন।

লালমনিরহাট শহরের সোহরাওয়ার্দী মাঠ থেকে শুরু হওয়া র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সদর উপজেলার কুলাঘাট হয়ে বড়বাড়ির শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে শিক্ষার্থী ও তরুণদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীদের হাতে মাদক, বাল্যবিবাহ ও সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন দেখা যায়।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে আসাদুল হাবিব দুলু জানান, আলোকিত লালমনিরহাট দীর্ঘদিন ধরে মাদক, জুয়া, যৌতুক, বাল্যবিবাহ ও বহুবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে কাজ করছে।

তিনি বলেন, এই সামাজিক আন্দোলনের কার্যক্রম এবং পিছিয়ে পড়া অঞ্চলে অপরাধ কমিয়ে আনার উদ্যোগ সরেজমিনে দেখতেই আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সফরে আসবেন।

প্রধানমন্ত্রীর আসন্ন সফরকে লালমনিরহাটবাসীর জন্য গৌরব ও আনন্দের বিষয় হিসেবে উল্লেখ করেন আসাদুল হাবিব দুলু।

তিনি আরও জানান, তরুণ প্রজন্মকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে খেলাধুলা, শরীরচর্চা এবং সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

র‍্যালিতে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস এবং পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

এ ছাড়া লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেনসহ আলোকিত লালমনিরহাট সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা ও স্বেচ্ছাসেবকরা কর্মসূচিতে অংশ নেন।

ট্যাগ : লালমনিরহাট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার১৫
  • ১৫ নভেম্বর ২০২৬
  • ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১৩ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


প্রধানমন্ত্রীর আগমন ঘিরে লালমনিরহাটে ৫ হাজার সাইকেল আরোহী

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন লালমনিরহাট সফরকে স্বাগত জানাতে এবং মাদক, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় পাঁচ হাজার সাইকেল আরোহী অংশ নেন।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত লালমনিরহাট’-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু র‍্যালির উদ্বোধন করেন।

লালমনিরহাট শহরের সোহরাওয়ার্দী মাঠ থেকে শুরু হওয়া র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সদর উপজেলার কুলাঘাট হয়ে বড়বাড়ির শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে শিক্ষার্থী ও তরুণদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীদের হাতে মাদক, বাল্যবিবাহ ও সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন দেখা যায়।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে আসাদুল হাবিব দুলু জানান, আলোকিত লালমনিরহাট দীর্ঘদিন ধরে মাদক, জুয়া, যৌতুক, বাল্যবিবাহ ও বহুবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে কাজ করছে।

তিনি বলেন, এই সামাজিক আন্দোলনের কার্যক্রম এবং পিছিয়ে পড়া অঞ্চলে অপরাধ কমিয়ে আনার উদ্যোগ সরেজমিনে দেখতেই আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সফরে আসবেন।

প্রধানমন্ত্রীর আসন্ন সফরকে লালমনিরহাটবাসীর জন্য গৌরব ও আনন্দের বিষয় হিসেবে উল্লেখ করেন আসাদুল হাবিব দুলু।

তিনি আরও জানান, তরুণ প্রজন্মকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে খেলাধুলা, শরীরচর্চা এবং সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

র‍্যালিতে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস এবং পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

এ ছাড়া লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেনসহ আলোকিত লালমনিরহাট সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা ও স্বেচ্ছাসেবকরা কর্মসূচিতে অংশ নেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ