রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ৫২০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে বিভিন্ন অপরাধের ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর ২০২৬) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৫২ জন রয়েছেন। এছাড়া তেজগাঁও বিভাগে ৭১ জন, লালবাগ বিভাগে ৬২ জন, ওয়ারী বিভাগে ৬০ জন, মতিঝিল বিভাগে ৫৩ জন, উত্তরা বিভাগে ৪৩ জন, রমনা বিভাগে ৪০ জন, গুলশান বিভাগে ৩৬ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগের অভিযানে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযান চলাকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য আলামত জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ৫০ কেজি ৫১০ গ্রাম গাঁজা, ৬ হাজার ২০ পিস ইয়াবা ট্যাবলেট, ১১ বোতল বিদেশি মদ, ২৪ বোতল কফ সিরাপ, একটি গুলির খোসা, দুটি চাকু, সাতটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল।
ডিএমপি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পাশাপাশি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।














মন্তব্যসমূহ