ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাগরে এক জালেই মিলল ৮৬০টি লাল কোরাল ও সুরমা, বিক্রি ১০ লাখে!

সাগরে এক জালেই মিলল ৮৬০টি লাল কোরাল ও সুরমা, বিক্রি ১০ লাখে!
ছবি : সংগৃহীত
ফলো করুন

বঙ্গোপসাগরে জাল ফেলেছিলেন ১১ জন জেলে। সকালে জাল তুলতেই দেখা যায়, থরে থরে ধরা পড়েছে বিপুল পরিমাণ লাল কোরাল ও চাপা সুরমা মাছ। এক জালেই মিলেছে ৪৬০টি লাল কোরাল ও ৪০০টি চাপা সুরমা। পরে নিজেদের খাওয়ার জন্য কিছু মাছ রেখে বাকি ৮২৫টি মাছ ১০ লাখ টাকায় বিক্রি করেছেন জেলেরা।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপের উত্তর পাশে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে। মাছগুলো ধরা পড়ে টেকনাফের শাহপরীর দ্বীপের একটি মাছ ধরার ট্রলারের জালে। পরে দুপুরে শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া ফিশারিঘাটে স্থানীয় ব্যবসায়ীদের কাছে মাছগুলো বিক্রি করা হয়।

ট্রলারের মালিক মোহাম্মদ শফিক (৪০) জানান, জালে ধরা পড়া ৪৬০টি লাল কোরালের মোট ওজন প্রায় ১ হাজার ২০০ কেজি এবং ৪০০টি চাপা সুরমার ওজন প্রায় ৪৪০ কেজি। প্রতিটি লাল কোরালের ওজন ছিল এক থেকে পাঁচ কেজি পর্যন্ত। অন্যদিকে, চাপা সুরমাগুলোর ওজন ছিল এক থেকে দেড় কেজি।

তিনি আরও বলেন, জেলেদের নিজেদের জন্য ১৫টি লাল কোরাল ও ২০টি চাপা সুরমা (মোট ৩৫টি) রেখে বাকি ৮২৫টি মাছ বিক্রি করা হয়েছে। মাছগুলো ঘাটে আনার পর স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে কেনার প্রতিযোগিতা শুরু হয়। প্রথমে ১২ লাখ টাকা দাম হাঁকা হলেও শেষ পর্যন্ত ১০ লাখ টাকায় মাছগুলো বিক্রি হয়।

ট্রলারের জেলেদের দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় মাছ ব্যবসায়ী মোহাম্মদ লালু পুরো লটটি কিনে নেন। এর মধ্যে ৪৪৫টি লাল কোরাল বিক্রি হয়েছে ৭ লাখ ৮০ হাজার টাকায় এবং ৩৮০টি চাপা সুরমা বিক্রি হয়েছে ২ লাখ ২০ হাজার টাকায়।

ট্রলারের মাঝি হাফেজ উল্লাহ জানান, শুক্রবার রাত ৯টার দিকে শাহপরীর দ্বীপের দক্ষিণ পাড়া ঘাট থেকে ১১ জন মাঝিমাল্লা নিয়ে ট্রলারটি সাগরে যাত্রা করে। গভীর রাতে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর পাশে বঙ্গোপসাগরে জাল ফেলা হয়। পরদিন শনিবার সকাল ছয়টার দিকে জাল তুলতে গিয়ে বিপুল পরিমাণ লাল কোরাল ও চাপা সুরমা দেখতে পান তাঁরা। এরপর মাছ নিয়ে দুপুরে ঘাটে ফিরে আসেন।

মাছ ব্যবসায়ী মোহাম্মদ লালু বলেন, পর্যটন মৌসুম শুরু হওয়ায় উপকূলীয় এলাকায় লাল কোরাল ও চাপা সুরমার চাহিদা বেড়েছে। কক্সবাজার শহরের বিভিন্ন হোটেলের পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামের বাজারেও এসব মাছের ভালো চাহিদা রয়েছে। শনিবার রাতেই মাছগুলোর একাংশ কক্সবাজারে এবং বাকি অংশ ঢাকা ও চট্টগ্রামে পাঠানো হয়েছে।

স্থানীয় জেলেরা জানান, লাল কোরাল সাধারণত গভীর সাগরে পাওয়া যায়। শীতকালে এ মাছ ঝাঁক বেঁধে সেন্ট মার্টিন দ্বীপের প্রবাল ও পাথুরে এলাকায় বিচরণ করে। তবে প্রবাল ও পাথরের কারণে এসব এলাকায় জাল ফেলা বেশ ঝুঁকিপূর্ণ ও কঠিন। এ কারণে জেলেরা অনেক সময় বড়শি দিয়ে বড় আকারের কোরাল শিকার করেন।

এ বিষয়ে টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সুজয় পাল বলেন, লাল কোরাল ও সুরমা অত্যন্ত সুস্বাদু সামুদ্রিক মাছ। একসময় স্থানীয় হাটবাজারে এসব মাছ প্রচুর পাওয়া গেলেও বর্তমানে তুলনামূলক কম দেখা যায়। একটি লাল কোরালের ওজন সর্বোচ্চ ৯ কেজি পর্যন্ত হতে পারে।

ট্যাগ : লাল কোরাল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার১৫
  • ১৫ নভেম্বর ২০২৬
  • ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১৩ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


সাগরে এক জালেই মিলল ৮৬০টি লাল কোরাল ও সুরমা, বিক্রি ১০ লাখে!

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

বঙ্গোপসাগরে জাল ফেলেছিলেন ১১ জন জেলে। সকালে জাল তুলতেই দেখা যায়, থরে থরে ধরা পড়েছে বিপুল পরিমাণ লাল কোরাল ও চাপা সুরমা মাছ। এক জালেই মিলেছে ৪৬০টি লাল কোরাল ও ৪০০টি চাপা সুরমা। পরে নিজেদের খাওয়ার জন্য কিছু মাছ রেখে বাকি ৮২৫টি মাছ ১০ লাখ টাকায় বিক্রি করেছেন জেলেরা।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপের উত্তর পাশে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে। মাছগুলো ধরা পড়ে টেকনাফের শাহপরীর দ্বীপের একটি মাছ ধরার ট্রলারের জালে। পরে দুপুরে শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া ফিশারিঘাটে স্থানীয় ব্যবসায়ীদের কাছে মাছগুলো বিক্রি করা হয়।

ট্রলারের মালিক মোহাম্মদ শফিক (৪০) জানান, জালে ধরা পড়া ৪৬০টি লাল কোরালের মোট ওজন প্রায় ১ হাজার ২০০ কেজি এবং ৪০০টি চাপা সুরমার ওজন প্রায় ৪৪০ কেজি। প্রতিটি লাল কোরালের ওজন ছিল এক থেকে পাঁচ কেজি পর্যন্ত। অন্যদিকে, চাপা সুরমাগুলোর ওজন ছিল এক থেকে দেড় কেজি।

তিনি আরও বলেন, জেলেদের নিজেদের জন্য ১৫টি লাল কোরাল ও ২০টি চাপা সুরমা (মোট ৩৫টি) রেখে বাকি ৮২৫টি মাছ বিক্রি করা হয়েছে। মাছগুলো ঘাটে আনার পর স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে কেনার প্রতিযোগিতা শুরু হয়। প্রথমে ১২ লাখ টাকা দাম হাঁকা হলেও শেষ পর্যন্ত ১০ লাখ টাকায় মাছগুলো বিক্রি হয়।

ট্রলারের জেলেদের দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় মাছ ব্যবসায়ী মোহাম্মদ লালু পুরো লটটি কিনে নেন। এর মধ্যে ৪৪৫টি লাল কোরাল বিক্রি হয়েছে ৭ লাখ ৮০ হাজার টাকায় এবং ৩৮০টি চাপা সুরমা বিক্রি হয়েছে ২ লাখ ২০ হাজার টাকায়।

ট্রলারের মাঝি হাফেজ উল্লাহ জানান, শুক্রবার রাত ৯টার দিকে শাহপরীর দ্বীপের দক্ষিণ পাড়া ঘাট থেকে ১১ জন মাঝিমাল্লা নিয়ে ট্রলারটি সাগরে যাত্রা করে। গভীর রাতে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর পাশে বঙ্গোপসাগরে জাল ফেলা হয়। পরদিন শনিবার সকাল ছয়টার দিকে জাল তুলতে গিয়ে বিপুল পরিমাণ লাল কোরাল ও চাপা সুরমা দেখতে পান তাঁরা। এরপর মাছ নিয়ে দুপুরে ঘাটে ফিরে আসেন।

মাছ ব্যবসায়ী মোহাম্মদ লালু বলেন, পর্যটন মৌসুম শুরু হওয়ায় উপকূলীয় এলাকায় লাল কোরাল ও চাপা সুরমার চাহিদা বেড়েছে। কক্সবাজার শহরের বিভিন্ন হোটেলের পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামের বাজারেও এসব মাছের ভালো চাহিদা রয়েছে। শনিবার রাতেই মাছগুলোর একাংশ কক্সবাজারে এবং বাকি অংশ ঢাকা ও চট্টগ্রামে পাঠানো হয়েছে।

স্থানীয় জেলেরা জানান, লাল কোরাল সাধারণত গভীর সাগরে পাওয়া যায়। শীতকালে এ মাছ ঝাঁক বেঁধে সেন্ট মার্টিন দ্বীপের প্রবাল ও পাথুরে এলাকায় বিচরণ করে। তবে প্রবাল ও পাথরের কারণে এসব এলাকায় জাল ফেলা বেশ ঝুঁকিপূর্ণ ও কঠিন। এ কারণে জেলেরা অনেক সময় বড়শি দিয়ে বড় আকারের কোরাল শিকার করেন।

এ বিষয়ে টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সুজয় পাল বলেন, লাল কোরাল ও সুরমা অত্যন্ত সুস্বাদু সামুদ্রিক মাছ। একসময় স্থানীয় হাটবাজারে এসব মাছ প্রচুর পাওয়া গেলেও বর্তমানে তুলনামূলক কম দেখা যায়। একটি লাল কোরালের ওজন সর্বোচ্চ ৯ কেজি পর্যন্ত হতে পারে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ