ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অনেক পীরের আবির্ভাবে প্রকৃত অলি চেনা কঠিন: কাদের গনি চৌধুরী

অনেক পীরের আবির্ভাবে প্রকৃত অলি চেনা কঠিন: কাদের গনি চৌধুরী
ছবি : সংগৃহীত
ফলো করুন

অলি-আউলিয়াদের দরবার আত্মশুদ্ধি, রহমত ও বরকত লাভের অন্যতম শ্রেষ্ঠ স্থান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব শাহজাদা সৈয়দ কাদের গনি চৌধুরী। তিনি বলেন, সুফিবাদ বা আত্মশুদ্ধির মূল শিক্ষা হলো অন্তরকে পরিশুদ্ধ করা। তবে বর্তমান সময়ে অনেক পীরের আবির্ভাব ঘটায় প্রকৃত অলি-আউলিয়া চেনা কঠিন হয়ে পড়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ির দমদমা গনি মঞ্জিলে হযরত শাহসুফি সৈয়দ আবদুল গণি চৌধুরী (ক.)-এর ৯২তম পবিত্র ওরশ শরিফ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রফেসর শাহজাদা সফিউল গণি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট গবেষক মুফতি মাওলানা সৈয়দ সালাউদ্দিন। আলোচনায় আরও অংশ নেন অধ্যাপক ড. শেখ সাদি, অধ্যাপক অনাবিল এহসান, অধ্যাপক সালাউদ্দিন, অধ্যাপক আবু তৈয়ব, মাওলানা মুহাম্মদ ইকবাল ইউসুফ, মাওলানা নুরুল ইসলাম ফোরকানী ও মাওলানা আলী আজম রেজভীসহ বিশিষ্ট আলেম ও ইসলামি চিন্তাবিদরা।

প্রধান আলোচকের বক্তব্যে কাদের গনি চৌধুরী বলেন, যুগে যুগে বড়পীর হযরত আবদুল কাদের জিলানী (রহ.), খাজা মঈনুদ্দিন চিশতী (রহ.), হযরত শাহজালাল (রহ.), হযরত আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.), হযরত গোলামুর রহমান মাইজভাণ্ডারী (ক.) এবং হযরত শাহ আবদুল গণি চৌধুরী মাইজভাণ্ডারী (ক.)-এর মতো অসংখ্য সুফি সাধক পৃথিবীতে এসেছেন। তাঁরা আল্লাহর প্রেমে বিভোর থেকে সম্পদের মোহ ত্যাগ করে স্রষ্টার সান্নিধ্য লাভের সাধনায় জীবন অতিবাহিত করেছেন।

প্রকৃত সুফিবাদের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, প্রকৃত সুফি সাধকরা শরিয়তের বিধান মেনেই মারিফতের সাধনায় নিমগ্ন থাকেন। ইসলামে যা হারাম বা ক্ষতিকর, তা কখনো আধ্যাত্মিকতার পথ হতে পারে না। জিকির, ফিকির, মোরাকাবা ও ইশকে এলাহীর মাধ্যমে মানুষের অন্তরে আল্লাহর প্রেম ও মানবতার সেবা করার মানসিকতা তৈরি হয়। কিন্তু বর্তমানে যারা সাধুত্বের পরিচয় দিয়ে মাদকাসক্তি ও অনৈতিক জীবনযাপনে জড়িত, তারা সুফিবাদের পবিত্র ধারাকে কলঙ্কিত করছে।

পবিত্র কোরআনের সুরা ইউনুসের ৬২ থেকে ৬৪ নম্বর আয়াত এবং সহিহ বুখারির হাদিসের উদ্ধৃতি দিয়ে কাদের গনি চৌধুরী বলেন, মহান আল্লাহ তাঁর ঈমানদার ও তাকওয়াবান বান্দাদের মধ্য থেকে বিশেষ কিছু মানুষকে নিজের বন্ধু বা অলি হিসেবে নির্বাচন করেন। নফল ইবাদত ও সাধনার মাধ্যমে বান্দা আল্লাহর ভালোবাসা অর্জন করে। পাশাপাশি মাওলানা জালালুদ্দিন রুমি (রহ.)-এর বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, অলি-আউলিয়াদের জীবনাদর্শ ও সান্নিধ্য মানুষকে আত্মশুদ্ধি, নৈতিক উন্নয়ন এবং আল্লাহর নৈকট্য লাভের পথ দেখায়।

ট্যাগ : কাদের গনি চৌধুরী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার১৫
  • ১৫ নভেম্বর ২০২৬
  • ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১৩ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


অনেক পীরের আবির্ভাবে প্রকৃত অলি চেনা কঠিন: কাদের গনি চৌধুরী

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

অলি-আউলিয়াদের দরবার আত্মশুদ্ধি, রহমত ও বরকত লাভের অন্যতম শ্রেষ্ঠ স্থান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব শাহজাদা সৈয়দ কাদের গনি চৌধুরী। তিনি বলেন, সুফিবাদ বা আত্মশুদ্ধির মূল শিক্ষা হলো অন্তরকে পরিশুদ্ধ করা। তবে বর্তমান সময়ে অনেক পীরের আবির্ভাব ঘটায় প্রকৃত অলি-আউলিয়া চেনা কঠিন হয়ে পড়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ির দমদমা গনি মঞ্জিলে হযরত শাহসুফি সৈয়দ আবদুল গণি চৌধুরী (ক.)-এর ৯২তম পবিত্র ওরশ শরিফ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রফেসর শাহজাদা সফিউল গণি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট গবেষক মুফতি মাওলানা সৈয়দ সালাউদ্দিন। আলোচনায় আরও অংশ নেন অধ্যাপক ড. শেখ সাদি, অধ্যাপক অনাবিল এহসান, অধ্যাপক সালাউদ্দিন, অধ্যাপক আবু তৈয়ব, মাওলানা মুহাম্মদ ইকবাল ইউসুফ, মাওলানা নুরুল ইসলাম ফোরকানী ও মাওলানা আলী আজম রেজভীসহ বিশিষ্ট আলেম ও ইসলামি চিন্তাবিদরা।

প্রধান আলোচকের বক্তব্যে কাদের গনি চৌধুরী বলেন, যুগে যুগে বড়পীর হযরত আবদুল কাদের জিলানী (রহ.), খাজা মঈনুদ্দিন চিশতী (রহ.), হযরত শাহজালাল (রহ.), হযরত আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.), হযরত গোলামুর রহমান মাইজভাণ্ডারী (ক.) এবং হযরত শাহ আবদুল গণি চৌধুরী মাইজভাণ্ডারী (ক.)-এর মতো অসংখ্য সুফি সাধক পৃথিবীতে এসেছেন। তাঁরা আল্লাহর প্রেমে বিভোর থেকে সম্পদের মোহ ত্যাগ করে স্রষ্টার সান্নিধ্য লাভের সাধনায় জীবন অতিবাহিত করেছেন।

প্রকৃত সুফিবাদের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, প্রকৃত সুফি সাধকরা শরিয়তের বিধান মেনেই মারিফতের সাধনায় নিমগ্ন থাকেন। ইসলামে যা হারাম বা ক্ষতিকর, তা কখনো আধ্যাত্মিকতার পথ হতে পারে না। জিকির, ফিকির, মোরাকাবা ও ইশকে এলাহীর মাধ্যমে মানুষের অন্তরে আল্লাহর প্রেম ও মানবতার সেবা করার মানসিকতা তৈরি হয়। কিন্তু বর্তমানে যারা সাধুত্বের পরিচয় দিয়ে মাদকাসক্তি ও অনৈতিক জীবনযাপনে জড়িত, তারা সুফিবাদের পবিত্র ধারাকে কলঙ্কিত করছে।

পবিত্র কোরআনের সুরা ইউনুসের ৬২ থেকে ৬৪ নম্বর আয়াত এবং সহিহ বুখারির হাদিসের উদ্ধৃতি দিয়ে কাদের গনি চৌধুরী বলেন, মহান আল্লাহ তাঁর ঈমানদার ও তাকওয়াবান বান্দাদের মধ্য থেকে বিশেষ কিছু মানুষকে নিজের বন্ধু বা অলি হিসেবে নির্বাচন করেন। নফল ইবাদত ও সাধনার মাধ্যমে বান্দা আল্লাহর ভালোবাসা অর্জন করে। পাশাপাশি মাওলানা জালালুদ্দিন রুমি (রহ.)-এর বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, অলি-আউলিয়াদের জীবনাদর্শ ও সান্নিধ্য মানুষকে আত্মশুদ্ধি, নৈতিক উন্নয়ন এবং আল্লাহর নৈকট্য লাভের পথ দেখায়।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ