ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের একটি সশস্ত্র নজরদারি বিমান ভূপাতিত করার দাবি করেছে। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ তথ্য নিশ্চিত করেছেন। কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরার অনলাইন সংস্করণে এ খবর জানানো হয়েছে।
হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, সৌদি আরবের ওই সশস্ত্র নজরদারি বিমানটি ইয়েমেনের উত্তরাঞ্চলীয় আল জাওফ প্রদেশের আকাশসীমায় ‘বৈরী অভিযান’ পরিচালনা করছিল। সে সময় হুতিদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে বিমানটি ভূপাতিত করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইয়াহিয়া সারি আরও উল্লেখ করেন, চলমান সংঘাত শুরুর পর থেকে হুতি বাহিনীর ভূপাতিত করা এটি পঞ্চম বিমান। তবে এ বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়েছে কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সূত্র: আল জাজিরা














মন্তব্যসমূহ