পুলিশের নিরস্ত্র পরিদর্শক পদে কর্মরত ৬৭ কর্মকর্তাকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যোগদানের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদান করতে হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, পদোন্নতির এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।














মন্তব্যসমূহ