ঢাকা    বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ট্রাম্পের বিরুদ্ধে ভোটেই যুদ্ধবিরোধী বার্তা দেখছে ইরান

মোহাম্মদ বাঘের গালিবাফ। ফাইল ছবি
ফলো করুন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের মধ্য দিয়ে মার্কিন জনগণ ইরানের বিরুদ্ধে যুদ্ধের বিরোধিতা করেছেন বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। বুধবার (৪ নভেম্বর) নির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, মার্কিন জনগণের এই যুদ্ধবিরোধী অবস্থানকে সমর্থন করে তেহরান।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজিত করে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে ডেমোক্র্যাটরা। নির্বাচনের এই ফল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির প্রতি ভোটারদের অসন্তোষের বড় প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে গালিবাফ বলেন, ‘বিবেকের তাড়নায় হোক কিংবা জীবনযাত্রার ব্যয়ের চাপেই হোক, এখন আমেরিকানরা বলছেন, “যুদ্ধ চাই না”। আমরা তাদের এই বার্তাকে সমর্থন করি।’

নির্বাচনে রিপাবলিকানদের বিপর্যয়ের পেছনে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি এবং ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে তুলে ধরা হয়েছে। বিশেষ করে যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় সাধারণ মার্কিন নাগরিকদের ওপর অর্থনৈতিক চাপ আরও বেড়েছে।

গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে সংঘাতের সূচনা হয়। এরপর কয়েক মাস ধরে যুদ্ধ পরিস্থিতি অনেকটা অচলাবস্থায় থাকলেও পুরোপুরি বন্ধ হয়নি সামরিক তৎপরতা।

মাঝেমধ্যেই হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে। ফলে যেকোনো সময় আবারও বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়ে গেছে।

এমন পরিস্থিতিতে মার্কিন নির্বাচনের ফলাফলকে যুদ্ধবিরোধী জনমতের বার্তা হিসেবে তুলে ধরেছেন গালিবাফ। তাঁর বক্তব্যে স্পষ্ট, ওয়াশিংটনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেও মার্কিন জনগণের অবস্থানকে গুরুত্ব দিচ্ছে তেহরান।

সূত্র : এএফপি।

ট্যাগ : ইরান ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র মোহাম্মদ বাঘের গালিবাফ মার্কিন মধ্যবর্তী নির্বাচন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

ট্রাম্পের বিরুদ্ধে ভোটেই যুদ্ধবিরোধী বার্তা দেখছে ইরান

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের মধ্য দিয়ে মার্কিন জনগণ ইরানের বিরুদ্ধে যুদ্ধের বিরোধিতা করেছেন বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। বুধবার (৪ নভেম্বর) নির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, মার্কিন জনগণের এই যুদ্ধবিরোধী অবস্থানকে সমর্থন করে তেহরান।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজিত করে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে ডেমোক্র্যাটরা। নির্বাচনের এই ফল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির প্রতি ভোটারদের অসন্তোষের বড় প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে গালিবাফ বলেন, ‘বিবেকের তাড়নায় হোক কিংবা জীবনযাত্রার ব্যয়ের চাপেই হোক, এখন আমেরিকানরা বলছেন, “যুদ্ধ চাই না”। আমরা তাদের এই বার্তাকে সমর্থন করি।’

নির্বাচনে রিপাবলিকানদের বিপর্যয়ের পেছনে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি এবং ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে তুলে ধরা হয়েছে। বিশেষ করে যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় সাধারণ মার্কিন নাগরিকদের ওপর অর্থনৈতিক চাপ আরও বেড়েছে।

গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে সংঘাতের সূচনা হয়। এরপর কয়েক মাস ধরে যুদ্ধ পরিস্থিতি অনেকটা অচলাবস্থায় থাকলেও পুরোপুরি বন্ধ হয়নি সামরিক তৎপরতা।

মাঝেমধ্যেই হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে। ফলে যেকোনো সময় আবারও বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়ে গেছে।

এমন পরিস্থিতিতে মার্কিন নির্বাচনের ফলাফলকে যুদ্ধবিরোধী জনমতের বার্তা হিসেবে তুলে ধরেছেন গালিবাফ। তাঁর বক্তব্যে স্পষ্ট, ওয়াশিংটনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেও মার্কিন জনগণের অবস্থানকে গুরুত্ব দিচ্ছে তেহরান।

সূত্র : এএফপি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ