ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শর্তসাপেক্ষে বৃহত্তর জাতীয় সরকার গঠনে রাজি নেতানিয়াহু

ছবি : সংগৃহীত
ফলো করুন

ইসরায়েলে সদ্য সমাপ্ত পার্লামেন্ট নির্বাচনের পর সৃষ্ট রাজনৈতিক অচলাবস্থার মধ্যে বৃহত্তর জাতীয় সরকার গঠনের বিষয়ে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে নতুন সরকার গঠিত হলেও তার নেতৃত্ব নিজেকেই দিতে হবে বলে সুস্পষ্ট শর্ত জুড়ে দিয়েছেন তিনি।

সোমবার (২ নভেম্বর ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, তাঁর দল লিকুদ বর্তমান জোটের অংশীদারদের পাশাপাশি এমন যেকোনো রাজনৈতিক দলের সঙ্গে বৃহত্তর সরকার গঠনে আগ্রহী, যারা সন্ত্রাসবাদকে সমর্থন করে না। এ লক্ষ্যে দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসতেও তিনি প্রস্তুত। তবে ইসরায়েলের আরব পার্লামেন্টারি জোট ‘রা’আম’ ও ‘জয়েন্ট লিস্ট’-এর ওপর নির্ভরশীল কোনো সরকার ইসরায়েলি জনগণ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

নেতানিয়াহুর দাবি, ইহুদি জনগোষ্ঠীর স্পষ্ট সংখ্যাগরিষ্ঠ অংশ লিকুদকে একক বৃহত্তম দল হিসেবে বেছে নিয়েছে এবং পরবর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তাঁকেই দায়িত্ব দেওয়ার পক্ষে রায় দিয়েছে।

এদিকে ১২০ আসনের নেসেটে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে তৈরি হয়েছে চরম জটিলতা। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের ‘টুগেদার পার্টি’, ইয়ার গোলানের ‘ডেমোক্র্যাটস’ এবং আভিগদর লিবারম্যানের ‘ইসরায়েল বেইতেনু পার্টি’ পরবর্তী সরকার গঠনের জন্য বিরোধী ‘ইয়াশার পার্টি’র নেতা গাদি আইজেনকোটের নাম প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে।

বর্তমানে বিরোধী দলগুলোর পক্ষে ৪৮ জন এমপির প্রকাশ্য সমর্থন রয়েছে। এর সঙ্গে পার্লামেন্টের দুই আরব জোটের ১৯ জন সদস্য সমর্থন দিলে আইজেনকোটের পক্ষে সমর্থন বেড়ে দাঁড়াতে পারে ৬৭ জনে, যা সরকার গঠনের প্রয়োজনীয় ৬১ আসনের চেয়ে বেশি। তবে আরব দলগুলোর সঙ্গে কোনো ধরনের সমঝোতা বা তাদের সমর্থনের ওপর নির্ভরশীল জোটে না যাওয়ার বিষয়ে আগেই অনড় অবস্থান ঘোষণা করেছেন আভিগদর লিবারম্যান। ফলে বিরোধী শিবিরেও সরকার গঠনের পথ অত্যন্ত জটিল।

গত সপ্তাহের নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টরপন্থী জোট পেয়েছে ৫৩টি আসন, প্রধান বিরোধী দলগুলো ৪৮টি এবং আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন। এই পরিস্থিতিতে পরবর্তী সরকার গঠনের দায়িত্ব দিতে একজন সংসদ সদস্যকে মনোনীত করতে আগামী বুধবার থেকে পার্লামেন্টের সব দলের সঙ্গে দুই দিনের ধারাবাহিক আলোচনা ও পরামর্শ প্রক্রিয়া শুরু করবেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল 

ট্যাগ : নেতানিয়াহু

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

শর্তসাপেক্ষে বৃহত্তর জাতীয় সরকার গঠনে রাজি নেতানিয়াহু

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

ইসরায়েলে সদ্য সমাপ্ত পার্লামেন্ট নির্বাচনের পর সৃষ্ট রাজনৈতিক অচলাবস্থার মধ্যে বৃহত্তর জাতীয় সরকার গঠনের বিষয়ে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে নতুন সরকার গঠিত হলেও তার নেতৃত্ব নিজেকেই দিতে হবে বলে সুস্পষ্ট শর্ত জুড়ে দিয়েছেন তিনি।

সোমবার (২ নভেম্বর ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, তাঁর দল লিকুদ বর্তমান জোটের অংশীদারদের পাশাপাশি এমন যেকোনো রাজনৈতিক দলের সঙ্গে বৃহত্তর সরকার গঠনে আগ্রহী, যারা সন্ত্রাসবাদকে সমর্থন করে না। এ লক্ষ্যে দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসতেও তিনি প্রস্তুত। তবে ইসরায়েলের আরব পার্লামেন্টারি জোট ‘রা’আম’ ও ‘জয়েন্ট লিস্ট’-এর ওপর নির্ভরশীল কোনো সরকার ইসরায়েলি জনগণ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

নেতানিয়াহুর দাবি, ইহুদি জনগোষ্ঠীর স্পষ্ট সংখ্যাগরিষ্ঠ অংশ লিকুদকে একক বৃহত্তম দল হিসেবে বেছে নিয়েছে এবং পরবর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তাঁকেই দায়িত্ব দেওয়ার পক্ষে রায় দিয়েছে।

এদিকে ১২০ আসনের নেসেটে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে তৈরি হয়েছে চরম জটিলতা। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের ‘টুগেদার পার্টি’, ইয়ার গোলানের ‘ডেমোক্র্যাটস’ এবং আভিগদর লিবারম্যানের ‘ইসরায়েল বেইতেনু পার্টি’ পরবর্তী সরকার গঠনের জন্য বিরোধী ‘ইয়াশার পার্টি’র নেতা গাদি আইজেনকোটের নাম প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে।

বর্তমানে বিরোধী দলগুলোর পক্ষে ৪৮ জন এমপির প্রকাশ্য সমর্থন রয়েছে। এর সঙ্গে পার্লামেন্টের দুই আরব জোটের ১৯ জন সদস্য সমর্থন দিলে আইজেনকোটের পক্ষে সমর্থন বেড়ে দাঁড়াতে পারে ৬৭ জনে, যা সরকার গঠনের প্রয়োজনীয় ৬১ আসনের চেয়ে বেশি। তবে আরব দলগুলোর সঙ্গে কোনো ধরনের সমঝোতা বা তাদের সমর্থনের ওপর নির্ভরশীল জোটে না যাওয়ার বিষয়ে আগেই অনড় অবস্থান ঘোষণা করেছেন আভিগদর লিবারম্যান। ফলে বিরোধী শিবিরেও সরকার গঠনের পথ অত্যন্ত জটিল।

গত সপ্তাহের নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টরপন্থী জোট পেয়েছে ৫৩টি আসন, প্রধান বিরোধী দলগুলো ৪৮টি এবং আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন। এই পরিস্থিতিতে পরবর্তী সরকার গঠনের দায়িত্ব দিতে একজন সংসদ সদস্যকে মনোনীত করতে আগামী বুধবার থেকে পার্লামেন্টের সব দলের সঙ্গে দুই দিনের ধারাবাহিক আলোচনা ও পরামর্শ প্রক্রিয়া শুরু করবেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল 

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ