শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে ভোট দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলা ভিউজ ডেস্ক
- আপডেট: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / 15
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেছেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার সকালেই তিনি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ভোট প্রদান শেষে তিনি সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
ঠাকুরগাঁও-১ আসনে এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। জেলার গুরুত্বপূর্ণ এই কেন্দ্রে ভোটারদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।
























