ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
শেষ মুহূর্তে ভোটের মাঠে সক্রিয় আ.লীগ বিএনপির সব পদ থেকে বহিষ্কার মঞ্জুরুল আহসান মুন্সী ১৫ কোটি ৬২ লাখ টাকার বেশি সম্পদের মালিক প্রধান উপদেষ্টা হিরো আলমকে গ্রেপ্তারের নির্দেশ আদালতের নির্বাচনের ছুটিতে এটিএম বুথ সচল রাখতে বিশেষ নির্দেশনা নির্বাসন পেরিয়ে ক্ষমতার খুব কাছে তারেক রহমান: রয়টার্স ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শনে বিজিবি মহাপরিচালক নির্বাচন ও গণভোট সামনে রেখে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন :প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সদস্যদের হত্যার নির্দেশ দিচ্ছে আওয়ামী লীগ: আসিফ নজরুল সরকারে গেলে যাত্রাবাড়ীতে ইপিজেড হবে: তারেক রহমান

পচা রাজনীতি দেখতে চায় না নতুন প্রজন্ম: শিশির মনির

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 11

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, নতুন প্রজন্ম আর পুরোনো ও পচা রাজনীতি দেখতে চায় না; তারা রাজনীতিতে নতুনত্ব ও গুণগত পরিবর্তন প্রত্যাশা করে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে দিরাই মিনি স্টেডিয়ামে ‘ঐক্য ও সম্প্রীতি’র ব্যানারে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজিত শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিশির মনির বলেন, ৫ আগস্টের পর দেশের সমাজব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা করেছিলেন তিনি। বিশেষ করে রাজনীতিতে চরিত্রগত ও নৈতিক সংস্কার হবে—এমন আশা ছিল। কিন্তু বাস্তবে সেই পরিবর্তন এখনো পুরোপুরি দৃশ্যমান হয়নি বলে মন্তব্য করেন তিনি।

প্রতিপক্ষের সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন, ব্যক্তি আক্রমণের জবাব দেওয়ার প্রয়োজন তিনি অনুভব করেন না। বরং কাজের মাধ্যমেই জনগণের সামনে নিজের অবস্থান তুলে ধরতে চান।

নির্বাচিত হলে দিরাই-শাল্লা এলাকায় একটি প্রতিবন্ধী হাসপাতাল প্রতিষ্ঠার অঙ্গীকার করে জামায়াত প্রার্থী বলেন, ছয় মাসের মধ্যেই একটি উপযুক্ত স্থানে হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে ইতোমধ্যে জমির মালিকের সঙ্গে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, জীবনে সফলতার প্রকৃত মানদণ্ড হলো সত্য ও মিথ্যার পার্থক্য বুঝে মানুষের পাশে থাকা। সুখ-দুঃখে মানুষের সঙ্গে থাকার মধ্যেই রাজনীতির প্রকৃত শিক্ষা নিহিত।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে শিশির মনির বলেন, ধর্মের নামে বিভাজন নয়, পারস্পরিক সম্মান ও ঐক্যের মাধ্যমেই একটি সমাজ এগিয়ে যেতে পারে।

উপজেলা জামায়াতের আমির আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে এবং প্রধান নির্বাচনী এজেন্ট রেজাউল ইসলামের সঞ্চালনায় জনসভায় স্থানীয় নেতৃবৃন্দ ও সমাজকর্মীরা বক্তব্য দেন। এ সময় বিভিন্ন গ্রাম থেকে আসা শত শত নেতাকর্মী ও সমর্থক মিছিলসহ উপস্থিত হয়ে দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি সমর্থন জানান।

শেয়ার করুন

পচা রাজনীতি দেখতে চায় না নতুন প্রজন্ম: শিশির মনির

আপডেট: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬