ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
শেষ মুহূর্তে ভোটের মাঠে সক্রিয় আ.লীগ বিএনপির সব পদ থেকে বহিষ্কার মঞ্জুরুল আহসান মুন্সী ১৫ কোটি ৬২ লাখ টাকার বেশি সম্পদের মালিক প্রধান উপদেষ্টা হিরো আলমকে গ্রেপ্তারের নির্দেশ আদালতের নির্বাচনের ছুটিতে এটিএম বুথ সচল রাখতে বিশেষ নির্দেশনা নির্বাসন পেরিয়ে ক্ষমতার খুব কাছে তারেক রহমান: রয়টার্স ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শনে বিজিবি মহাপরিচালক নির্বাচন ও গণভোট সামনে রেখে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন :প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সদস্যদের হত্যার নির্দেশ দিচ্ছে আওয়ামী লীগ: আসিফ নজরুল সরকারে গেলে যাত্রাবাড়ীতে ইপিজেড হবে: তারেক রহমান

সরকারে গেলে যাত্রাবাড়ীতে ইপিজেড হবে: তারেক রহমান

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 4

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকার গঠনের সুযোগ পেলে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপন করা হবে। তিনি বলেন, বিএনপি জানে কীভাবে শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে হয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে ঢাকা–৫ আসনের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, রাষ্ট্র পরিচালনার জন্য যে অভিজ্ঞতা ও সক্ষমতা প্রয়োজন, তা বিএনপির রয়েছে। অতীতে বিএনপি যখনই সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখনই দেশের মানুষের কল্যাণে কাজ করেছে। আবার দায়িত্ব পেলে দেশকে নতুনভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পূর্ববর্তী সরকারের কঠোর সমালোচনা করে তিনি অভিযোগ করেন, উন্নয়নের নামে দেশ থেকে বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে। প্রায় ১৬ বিলিয়ন ডলার লুটপাট হয়েছে দাবি করে তিনি বলেন, এই অর্থ দেশে ফিরিয়ে এনে জনগণের কল্যাণমূলক কাজে ব্যয় করা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, দেশ পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষায় বিএনপির দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে একটি নিরাপদ ও স্থিতিশীল বাংলাদেশ গড়ে তোলা হবে।

কৃষকদের বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, কৃষকদের জন্য সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে। পাশাপাশি কাজ কিংবা ব্যবসার উদ্দেশ্যে বিদেশে যেতে আগ্রহীদের জন্য বিশেষ ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা হবে, যাতে বিদেশ যেতে গিয়ে কাউকে আর ভিটেমাটি বিক্রি করতে না হয়।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রসঙ্গে তিনি বলেন, সমাজের হুজুর ও অন্যান্য ধর্মীয় নেতাদের জন্য ভাতার ব্যবস্থা করা হবে। বিএনপি সব ধর্মের মানুষের মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

পথসভায় তিনি ঢাকা–৫ আসনের বিএনপি প্রার্থীর পক্ষে ভোট চান এবং বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রতিটি মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। বাংলাদেশকে একটি আধুনিক, নিরাপদ ও সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তর করা হবে

শেয়ার করুন

সরকারে গেলে যাত্রাবাড়ীতে ইপিজেড হবে: তারেক রহমান

আপডেট: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬