ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান শেষ মুহূর্তে ভোটের মাঠে সক্রিয় আ.লীগ বিএনপির সব পদ থেকে বহিষ্কার মঞ্জুরুল আহসান মুন্সী ১৫ কোটি ৬২ লাখ টাকার বেশি সম্পদের মালিক প্রধান উপদেষ্টা হিরো আলমকে গ্রেপ্তারের নির্দেশ আদালতের নির্বাচনের ছুটিতে এটিএম বুথ সচল রাখতে বিশেষ নির্দেশনা নির্বাসন পেরিয়ে ক্ষমতার খুব কাছে তারেক রহমান: রয়টার্স ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শনে বিজিবি মহাপরিচালক নির্বাচন ও গণভোট সামনে রেখে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন :প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সদস্যদের হত্যার নির্দেশ দিচ্ছে আওয়ামী লীগ: আসিফ নজরুল

কে ক্ষমতায় যাচ্ছে, জানালেন আব্বাসী

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 31

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকার গঠন নিয়ে চলমান আলোচনা-পর্যালোচনার মধ্যে নিজের মূল্যায়ন তুলে ধরেছেন ইসলামি চিন্তাবিদ ড. এনায়েতুল্লাহ আব্বাসী। তিনি বলেছেন, আসন্ন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করে এ মন্তব্য করেন তিনি। পোস্টে ড. আব্বাসী লেখেন, অনুধাবনমূলক বিশ্লেষণের ভিত্তিতে তিনি যেটুকু বুঝতে পেরেছেন, তাতে আগামী নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে এবং আগামীর রাষ্ট্রনায়ক হবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি লেখায় “ইনশাআল্লাহ” শব্দ ব্যবহার করেন এবং শেষে উল্লেখ করেন, আল্লাহ তায়ালা সব বিষয়ে সম্যক অবগত।

ড. আব্বাসীর এই মন্তব্য ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্যক্তিগত পর্যবেক্ষণ হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন ভোটের ঠিক আগমুহূর্তে এ ধরনের বক্তব্য নতুন করে আলোচনা উসকে দিয়েছে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ভোটের মাত্র দুই দিন আগে বিভিন্ন ব্যক্তি ও মহল থেকে সম্ভাব্য সরকার গঠন, নির্বাচন-পরবর্তী সমীকরণ এবং নেতৃত্ব নিয়ে নানামাত্রিক মতামত ও পূর্বাভাস সামনে আসছে। ড. এনায়েতুল্লাহ আব্বাসীর মন্তব্যও সেই আলোচনার অংশ হিসেবেই দেখা হচ্ছে।

শেয়ার করুন

কে ক্ষমতায় যাচ্ছে, জানালেন আব্বাসী

আপডেট: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬