ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
শেষ মুহূর্তে ভোটের মাঠে সক্রিয় আ.লীগ বিএনপির সব পদ থেকে বহিষ্কার মঞ্জুরুল আহসান মুন্সী ১৫ কোটি ৬২ লাখ টাকার বেশি সম্পদের মালিক প্রধান উপদেষ্টা হিরো আলমকে গ্রেপ্তারের নির্দেশ আদালতের নির্বাচনের ছুটিতে এটিএম বুথ সচল রাখতে বিশেষ নির্দেশনা নির্বাসন পেরিয়ে ক্ষমতার খুব কাছে তারেক রহমান: রয়টার্স ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শনে বিজিবি মহাপরিচালক নির্বাচন ও গণভোট সামনে রেখে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন :প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সদস্যদের হত্যার নির্দেশ দিচ্ছে আওয়ামী লীগ: আসিফ নজরুল সরকারে গেলে যাত্রাবাড়ীতে ইপিজেড হবে: তারেক রহমান

ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শনে বিজিবি মহাপরিচালক

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 10

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ফরিদপুর ও মুন্সীগঞ্জে বিজিবির নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করেছেন।

বিজিবি মহাপরিচালক আজ দুপুরে ফরিদপুর-৩ সংসদীয় আসনের অন্তর্গত ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং মুন্সীগঞ্জ-১ সংসদীয় আসনের অন্তর্গত শ্রীনগর বেলতলী জি. জে. হাই স্কুলে স্থাপিত বিজিবির নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি বেইজ ক্যাম্পে দায়িত্বরত বিজিবির সকল স্তরের কর্মকর্তা ও অন্যান্য পদবীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। ভোটারগণ যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও শঙ্কামুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সর্বোচ্চ সংখ্যক টহল কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন বিজিবি মহাপরিচালক। পাশাপাশি কোনো দুষ্কৃতিকারী বা কুচক্রীমহল যাতে নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে কঠোর ও দৃঢ় অবস্থান গ্রহণের নির্দেশ দেন। তিনি নির্বাচনী দায়িত্ব পালনে বিজিবির প্রতিটি সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান।

এর আগে বিজিবি মহাপরিচালক মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, দেশের ৪,৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রাখার পাশাপাশি দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় ৩৭ হাজারেরও অধিক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। এছাড়াও দেশের ৩০০টি সংসদীয় আসনে ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্বে নিয়োজিত থাকবে। নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (QRF), র‍্যাপিড অ্যাকশন টিম (RAT), বিশেষায়িত K-9 ডগ স্কোয়াড ইউনিট, ড্রোন এবং বডি-অন ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শনে বিজিবি মহাপরিচালক

আপডেট: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬