ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান শেষ মুহূর্তে ভোটের মাঠে সক্রিয় আ.লীগ বিএনপির সব পদ থেকে বহিষ্কার মঞ্জুরুল আহসান মুন্সী ১৫ কোটি ৬২ লাখ টাকার বেশি সম্পদের মালিক প্রধান উপদেষ্টা হিরো আলমকে গ্রেপ্তারের নির্দেশ আদালতের নির্বাচনের ছুটিতে এটিএম বুথ সচল রাখতে বিশেষ নির্দেশনা নির্বাসন পেরিয়ে ক্ষমতার খুব কাছে তারেক রহমান: রয়টার্স ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শনে বিজিবি মহাপরিচালক নির্বাচন ও গণভোট সামনে রেখে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন :প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সদস্যদের হত্যার নির্দেশ দিচ্ছে আওয়ামী লীগ: আসিফ নজরুল

জামায়াতের অফিসে অ/গ্নি/কাণ্ড

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 14

ঝালকাঠির রাজাপুর উপজেলায় জামায়াতে ইসলামীর কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোররাতে সাতুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আমতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির কবির হোসেন দাবি করেন, নির্বাচনী প্রতিহিংসা থেকে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে কার্যালয়ে আগুন লাগাতে পারে। তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন।

এ বিষয়ে ঝালকাঠি-১ আসনে জামায়াত প্রার্থী ড. ফয়জুল হক অভিযোগ করেন, নির্বাচনের মাত্র দুই দিন আগে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরির উদ্দেশ্যে বিএনপি প্রার্থীর সমর্থকেরা এ অগ্নিসংযোগ ঘটিয়েছে। তিনি ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এদিকে একই দিন ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নে দাঁড়িপাল্লার দুই কর্মীর দোকানে আগুন দেওয়ার অভিযোগও পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের ধারণা—বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, আগুনে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র ও কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

জামায়াতের অফিসে অ/গ্নি/কাণ্ড

আপডেট: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬