ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
শেষ মুহূর্তে ভোটের মাঠে সক্রিয় আ.লীগ বিএনপির সব পদ থেকে বহিষ্কার মঞ্জুরুল আহসান মুন্সী ১৫ কোটি ৬২ লাখ টাকার বেশি সম্পদের মালিক প্রধান উপদেষ্টা হিরো আলমকে গ্রেপ্তারের নির্দেশ আদালতের নির্বাচনের ছুটিতে এটিএম বুথ সচল রাখতে বিশেষ নির্দেশনা নির্বাসন পেরিয়ে ক্ষমতার খুব কাছে তারেক রহমান: রয়টার্স ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শনে বিজিবি মহাপরিচালক নির্বাচন ও গণভোট সামনে রেখে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন :প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সদস্যদের হত্যার নির্দেশ দিচ্ছে আওয়ামী লীগ: আসিফ নজরুল সরকারে গেলে যাত্রাবাড়ীতে ইপিজেড হবে: তারেক রহমান

১৫ কোটি ৬২ লাখ টাকার বেশি সম্পদের মালিক প্রধান উপদেষ্টা

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 12

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার প্রকাশিত এই বিবরণী অনুযায়ী, গত ৩০ জুন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস-এর মোট পরিসম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৬৫ টাকা। এক বছর আগে তাঁর সম্পদের পরিমাণ ছিল ১৪ কোটি ১ লাখ ৩৯ হাজার ৬৭৩ টাকা। সে হিসাবে এক বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে ১ কোটি ৬১ লাখ ৪ হাজার ৩৯২ টাকা।

সম্পদ বৃদ্ধির কারণ হিসেবে সঞ্চয়পত্র নগদায়ন, সঞ্চয়ী ও মেয়াদি আমানতের পরিমাণ বৃদ্ধি এবং উত্তরাধিকার সূত্রে পাওয়া শেয়ারকে উল্লেখ করা হয়েছে।

সম্পদ বিবরণী অনুযায়ী, অধ্যাপক ইউনূসের আর্থিক সম্পদের পরিমাণ ১৪ কোটি ৭৬ লাখ ৬৪ হাজার ৪০১ টাকা, যা আগের বছর ছিল ১৩ কোটি ১৮ লাখ ৭১ হাজার ৪৩৩ টাকা। নন–ফাইনান্সিয়াল সম্পদ রয়েছে ২১ লাখ ৬ হাজার ২৫০ টাকা, যা আগের বছর ছিল ২০ লাখ ৯২ হাজার ৫০০ টাকা। এ ছাড়া দেশের বাইরে তাঁর সম্পদের পরিমাণ ৬৪ লাখ ৭৩ হাজার ৪১৪ টাকা। এক বছর আগে বিদেশে সম্পদের পরিমাণ ছিল ৬১ লাখ ৭৫ হাজার ৭৪০ টাকা।

অন্যদিকে, প্রধান উপদেষ্টার স্ত্রী আফরোজী ইউনূস-এর মোট পরিসম্পদের পরিমাণ ১ কোটি ২৭ লাখ ৬৩ হাজার ৩৬০ টাকা। আগের অর্থবছরে যা ছিল ২ কোটি ১১ লাখ ৭৭ হাজার ২৭৪ টাকা। ফলে এক বছরে তাঁর সম্পদ কমেছে ৮৪ লাখ ১৩ হাজার ৯১৪ টাকা।

বিবরণীতে দেখা যায়, আফরোজী ইউনূসের আর্থিক সম্পদের পরিমাণ বর্তমানে ৪ লাখ ৫১ হাজার ৮৬০ টাকা, যেখানে আগের বছর তা ছিল ৯৫ লাখ ৪১ হাজার ৬৭৯ টাকা। নন–ফাইনান্সিয়াল সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ২৩ লাখ ১১ হাজার ৫০০ টাকা। তাঁর নামে বিদেশে কোনো সম্পদ নেই। তবে তাঁর ওপর ১৬ লাখ ৯৬ হাজার টাকার দায় রয়েছে। অধ্যাপক ইউনূসের ক্ষেত্রে কোনো দায় উল্লেখ করা হয়নি।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র জানায়, ২০২৩ সালের আয়কর আইনে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে পরিসম্পদের সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। এতে নগদ অর্থ, ব্যাংক আমানত, সঞ্চয়পত্র, শেয়ার ও লভ্যাংশকে আর্থিক সম্পদ এবং জমি, বাড়ি, ফ্ল্যাটসহ অন্যান্য স্থাবর সম্পদকে নন–ফাইনান্সিয়াল সম্পদের আওতায় আনা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৫ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দুর্নীতিবিরোধী অবস্থান তুলে ধরে প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছিলেন, অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার আয় ও সম্পদের বিবরণী প্রকাশ করা হবে এবং ভবিষ্যতে এটি সরকারি কর্মকর্তাদের জন্য বাধ্যতামূলক করা হবে। সে অনুযায়ী ২০২৪ সালের ১ অক্টোবর ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা’ জারি করা হয়।

নীতিমালা অনুযায়ী, উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের প্রতিবছর আয়কর রিটার্ন জমার পর নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের বিবরণী জমা ও প্রকাশের বিধান রয়েছে। দীর্ঘদিন প্রকাশ না হওয়ায় বিষয়টি নিয়ে সমালোচনাও চলছিল। শেষ পর্যন্ত মঙ্গলবার প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সব সদস্য, বিশেষ সহকারী ও বিশেষ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্পদের বিবরণী প্রকাশ করা হলো।

বর্তমানে প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যসংখ্যা ২১ জন। পাশাপাশি উপদেষ্টা পদমর্যাদায় বিশেষ সহকারী, বিশেষ দূত ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন চারজন এবং প্রতিমন্ত্রী পদমর্যাদায় আরও চারজন দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন

১৫ কোটি ৬২ লাখ টাকার বেশি সম্পদের মালিক প্রধান উপদেষ্টা

আপডেট: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬