ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
ক্ষমতায় এলে দুর্নীতিবাজ প্রভাবশালীদের প্রকাশ্যে শাস্তি: চরমোনাই পীর যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিতেও ভীত নয় ইরান: আরাগচি জামায়াতের মিছিলে যাওয়ায় শিশু সাজ্জাদকে লাথির অভিযোগ, বিএনপি কর্মী গ্রেপ্তার ফজলুর রহমান বিষ খাবেন—প্রমাণে দাঁড়িপাল্লায় ভোট দিন: শিবির সভাপতি দুর্নীতির পুরনো চক্র ফের মাথাচাড়া দিচ্ছে: মামুনুল হক জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন: নাহিদ ইসলাম সমাবেশে শিশির মনিরকে স্বর্ণের দাঁড়িপাল্লা উপহার নির্বাচনের আগের দিন জানানো হবে প্রধান উপদেষ্টার ভোটদানের স্থান-সময় বিএনপিতে যোগ দেওয়া আলোচিত যুবলীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ডাকা বিক্ষোভে হাজির পাটওয়ারীই

৫ আগস্ট গুলিবিদ্ধ আশরাফুলকে বাঁচানো গেল না

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 6

দীর্ঘ ১৮ মাস মৃত্যুর সঙ্গে লড়াই শেষে না ফেরার দেশে চলে গেলেন জুলাই আন্দোলনের আহত যোদ্ধা আশরাফুল (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (৮ ফেব্রুয়ারি) জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মিডিয়া সেল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ৫ আগস্ট রাজধানীর মিরপুর-১০ এলাকায় আন্দোলন চলাকালে আশরাফুল মাথায় গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স ও হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দীর্ঘ সময় তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

শেষ পর্যন্ত ১৮ মাসের টানা চিকিৎসা ও জীবন-মৃত্যুর লড়াই শেষে রোববার সকাল ৮টা ৩ মিনিটে তিনি আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আশরাফুলের মৃত্যুতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গভীর শোক প্রকাশ করেছে এবং তার রুহের মাগফিরাত কামনা করেছে।

ফাউন্ডেশন সূত্রে আরও জানানো হয়, রোববার বাদ যোহর দুপুর ২টা ৩০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে মরহুম আশরাফুলের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

৫ আগস্ট গুলিবিদ্ধ আশরাফুলকে বাঁচানো গেল না

আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬