ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
ক্ষমতায় এলে দুর্নীতিবাজ প্রভাবশালীদের প্রকাশ্যে শাস্তি: চরমোনাই পীর যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিতেও ভীত নয় ইরান: আরাগচি জামায়াতের মিছিলে যাওয়ায় শিশু সাজ্জাদকে লাথির অভিযোগ, বিএনপি কর্মী গ্রেপ্তার ফজলুর রহমান বিষ খাবেন—প্রমাণে দাঁড়িপাল্লায় ভোট দিন: শিবির সভাপতি দুর্নীতির পুরনো চক্র ফের মাথাচাড়া দিচ্ছে: মামুনুল হক জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন: নাহিদ ইসলাম সমাবেশে শিশির মনিরকে স্বর্ণের দাঁড়িপাল্লা উপহার নির্বাচনের আগের দিন জানানো হবে প্রধান উপদেষ্টার ভোটদানের স্থান-সময় বিএনপিতে যোগ দেওয়া আলোচিত যুবলীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ডাকা বিক্ষোভে হাজির পাটওয়ারীই

আল্লাহ আমার ধৈর্যের পরিক্ষা নিচ্ছেন নাসীরুদ্দীন পাটোয়ারীকে দিয়ে মির্জা আব্বাস

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 18

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা–৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ১১ দলীয় জোটের প্রার্থী  নাসীরুদ্দীন পাটওয়ারী কে দিয়ে আল্লাহ তায়ালা তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। তিনি বলেন, “আমি যেন নির্বাচনের দিন ১২ তারিখ পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারি—এই দোয়া করি।”

রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ঢাকা–৮ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নিয়মিতভাবে তাকে লক্ষ্য করে বিভিন্ন অভিযোগ করে আসছেন। এসব বক্তব্যের প্রতিক্রিয়াতেই তিনি ধৈর্যের কথা উল্লেখ করেছেন বলে জানান বিএনপির এই নেতা।

নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করে মির্জা আব্বাস অভিযোগ করেন, কয়েকটি দল পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের চেষ্টা করছে এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফলাফল প্রভাবিত করার উদ্যোগ থাকতে পারে। তার ভাষ্য, “নিজেরা যা করবে, তার দায় অন্য দলের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। কারণ তাদের সমর্থিত দল এখন ক্ষমতায় রয়েছে।”

তিনি আরও বলেন, যাদের দেশ পরিচালনার বাস্তব কোনো অভিজ্ঞতা নেই, তারা কীভাবে ১২ তারিখের পর ক্ষমতায় এসে ‘দেখে নেওয়ার’ হুমকি দেয়—এ প্রশ্নও তোলেন তিনি। মির্জা আব্বাসের দাবি, সরকারের গুরুত্বপূর্ণ কিছু জায়গায় তাদের লোক বসানো আছে বলেই তারা এমন সাহস পাচ্ছে এবং প্রয়োজনে নির্বাচনের ফল নিজেদের মতো করে প্রভাবিত করার চেষ্টা করছে।

শেয়ার করুন

আল্লাহ আমার ধৈর্যের পরিক্ষা নিচ্ছেন নাসীরুদ্দীন পাটোয়ারীকে দিয়ে মির্জা আব্বাস

আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬