বাংলাদেশের বিশ্বকাপ না খেলার প্রশ্নে যা বললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক

- আপডেট: সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
- / 20
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তাজনিত কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে যেতে অস্বীকার করেছে বাংলাদেশ দল। বিসিবি ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসিকে অনুরোধ করলেও কোনো বিকল্প ব্যবস্থা করা হয়নি। ফলে এবারের বিশ্বকাপে খেলছে না লিটন-মিরাজরা।
ক্রিকেট দুনিয়ায় বাংলাদেশের এই সিদ্ধান্ত বিতর্ক তৈরি করেছে এবং আইসিসি নানা প্রশ্নের মুখোমুখি। এর আগে পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না দেওয়ার সময় বিকল্প ভেন্যুর ব্যবস্থা করেছিল আইসিসি, কিন্তু এবার বাংলাদেশের জন্য তা করা হয়নি।
অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার মিচেল মার্শ বলেন, বাংলাদেশ দলের অনুপস্থিতি নিয়ে বেশি ভাবার কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, “আমরা বিশ্বকাপে জেতার জন্যই যাচ্ছি। আমাদের নিরাপদ রাখার জন্য যে লোকজন দায়িত্বে আছে, আমরা তাদের বিশ্বাস করি।”
বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে সিরিজটি অস্ট্রেলিয়ার জন্য শেষ প্রস্তুতি ছিল। তবে তিন ম্যাচের সবকটিতেই পাকিস্তানের কাছে পরাজয় ভোগ করেছে অজি দল। বিশেষ করে শেষ ম্যাচে বাজেভাবে হেরেছে তারা, শেষ হয়েছে হোয়াইটওয়াশের লজ্জায়।






























