ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
ক্ষমতায় এলে দুর্নীতিবাজ প্রভাবশালীদের প্রকাশ্যে শাস্তি: চরমোনাই পীর যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিতেও ভীত নয় ইরান: আরাগচি জামায়াতের মিছিলে যাওয়ায় শিশু সাজ্জাদকে লাথির অভিযোগ, বিএনপি কর্মী গ্রেপ্তার ফজলুর রহমান বিষ খাবেন—প্রমাণে দাঁড়িপাল্লায় ভোট দিন: শিবির সভাপতি দুর্নীতির পুরনো চক্র ফের মাথাচাড়া দিচ্ছে: মামুনুল হক জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন: নাহিদ ইসলাম সমাবেশে শিশির মনিরকে স্বর্ণের দাঁড়িপাল্লা উপহার নির্বাচনের আগের দিন জানানো হবে প্রধান উপদেষ্টার ভোটদানের স্থান-সময় বিএনপিতে যোগ দেওয়া আলোচিত যুবলীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ডাকা বিক্ষোভে হাজির পাটওয়ারীই

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পাকিস্তানের

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 15

২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করলেও ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে মাঠে না নামার ঘোষণা দিয়েছে পাকিস্তান। রোববার দেশটির সরকারের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর ভারতীয় রাজনীতিতেও প্রতিক্রিয়া দেখা গেছে।

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সংসদ সদস্য অনুরাগ ঠাকুর মন্তব্য করেছেন, ভারতের কাছে পরাজয় এড়াতেই পাকিস্তান এই সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিন তার বক্তব্য উদ্ধৃত করে জানায়, পাকিস্তান দল ভারতের বিপক্ষে খেলতে চাচ্ছে না, কারণ তারা হারতে চায় না।

তবে পাকিস্তান সরকারের বক্তব্য ভিন্ন। এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমোদন দেওয়া হলেও ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান দল অংশ নেবে না। তাদের দাবি, বাংলাদেশকে ঘিরে আইসিসির সাম্প্রতিক সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবেই এই অবস্থান নেওয়া হয়েছে।

সম্প্রতি নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে আইপিএল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। একই ধরনের নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বাংলাদেশ দলও ভারতে বিশ্বকাপ খেলতে অনীহা প্রকাশ করে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রস্তাব দেয়, তাদের ম্যাচগুলো ভারতের পরিবর্তে সহ–আয়োজক শ্রীলঙ্কায় আয়োজন করা হোক। কিন্তু আলোচনা সত্ত্বেও আইসিসি সেই প্রস্তাবে সম্মতি দেয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এই প্রেক্ষাপটে পাকিস্তানের সিদ্ধান্ত নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে।

শেয়ার করুন

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পাকিস্তানের

আপডেট: সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬