ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
ক্ষমতায় এলে দুর্নীতিবাজ প্রভাবশালীদের প্রকাশ্যে শাস্তি: চরমোনাই পীর যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিতেও ভীত নয় ইরান: আরাগচি জামায়াতের মিছিলে যাওয়ায় শিশু সাজ্জাদকে লাথির অভিযোগ, বিএনপি কর্মী গ্রেপ্তার ফজলুর রহমান বিষ খাবেন—প্রমাণে দাঁড়িপাল্লায় ভোট দিন: শিবির সভাপতি দুর্নীতির পুরনো চক্র ফের মাথাচাড়া দিচ্ছে: মামুনুল হক জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন: নাহিদ ইসলাম সমাবেশে শিশির মনিরকে স্বর্ণের দাঁড়িপাল্লা উপহার নির্বাচনের আগের দিন জানানো হবে প্রধান উপদেষ্টার ভোটদানের স্থান-সময় বিএনপিতে যোগ দেওয়া আলোচিত যুবলীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ডাকা বিক্ষোভে হাজির পাটওয়ারীই

ক্ষমতায় এলে দুর্নীতিবাজ প্রভাবশালীদের প্রকাশ্যে শাস্তি: চরমোনাই পীর

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 6

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। তার দাবি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত বক্তব্যে তিনি বলেন, দুর্নীতি রোধে রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক ও আইনি নানা কৌশল প্রয়োগ করা হবে। একই সঙ্গে আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারের কথাও উল্লেখ করেন তিনি।

ভাষণে চরমোনাই পীর বলেন, রাজনৈতিক নেতৃত্ব ও প্রভাবশালী ব্যক্তিদের দুর্নীতির ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে এবং তা হবে প্রকাশ্য। তার ভাষায়, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান না নিলে রাষ্ট্রের ভিত শক্ত করা সম্ভব নয়।

রাষ্ট্র সংস্কার ও কর্মপরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, রাষ্ট্র গঠনে নীতিগত পরিকল্পনা, রাষ্ট্র সংস্কারের কর্মপদ্ধতি, বিশেষ কর্মসূচি এবং খাতভিত্তিক পরিকল্পনা তুলে ধরা হয়েছে। পাশাপাশি ভোট প্রদানের ক্ষেত্রে ইসলামের নীতি ও অবস্থান সম্পর্কেও বক্তব্য দেন তিনি।

চরমোনাই পীর বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও দেশে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি; বরং অস্থিরতা বেড়েছে। অতীতে যারা ক্ষমতায় ছিল, তারা এ দায় এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ভুল নীতি ও ভুল নেতৃত্বকে ভোট দেওয়ার ফলে সাধারণ মানুষও এক ধরনের দায়ে পড়ে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই “ভুল থেকে বেরিয়ে” দেশকে সমৃদ্ধশালী করতে চায়—এ কথা উল্লেখ করে তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে জনগণের ভোটই হবে প্রধান সহায়। ভাষণে তিনি দলের ৩০ দফা ইশতেহারও পাঠ করেন।

শেয়ার করুন

ক্ষমতায় এলে দুর্নীতিবাজ প্রভাবশালীদের প্রকাশ্যে শাস্তি: চরমোনাই পীর

আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬