ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
ক্ষমতায় এলে দুর্নীতিবাজ প্রভাবশালীদের প্রকাশ্যে শাস্তি: চরমোনাই পীর যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিতেও ভীত নয় ইরান: আরাগচি জামায়াতের মিছিলে যাওয়ায় শিশু সাজ্জাদকে লাথির অভিযোগ, বিএনপি কর্মী গ্রেপ্তার ফজলুর রহমান বিষ খাবেন—প্রমাণে দাঁড়িপাল্লায় ভোট দিন: শিবির সভাপতি দুর্নীতির পুরনো চক্র ফের মাথাচাড়া দিচ্ছে: মামুনুল হক জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন: নাহিদ ইসলাম সমাবেশে শিশির মনিরকে স্বর্ণের দাঁড়িপাল্লা উপহার নির্বাচনের আগের দিন জানানো হবে প্রধান উপদেষ্টার ভোটদানের স্থান-সময় বিএনপিতে যোগ দেওয়া আলোচিত যুবলীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ডাকা বিক্ষোভে হাজির পাটওয়ারীই

ফজলুর রহমান বিষ খাবেন—প্রমাণে দাঁড়িপাল্লায় ভোট দিন: শিবির সভাপতি

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 11

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম কিশোরগঞ্জে এক নির্বাচনী জনসভায় বিএনপির প্রার্থী ফজলুর রহমানকে উদ্দেশ্য করে কড়া ভাষায় বক্তব্য দিয়েছেন। পাশাপাশি তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের ইটনা মিনি স্টেডিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম সাদ্দাম বলেন, কিশোরগঞ্জে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জয়ী হলে ফজলুর রহমান ‘বিষ খাবেন’—এমন বক্তব্যের কথাও তিনি উল্লেখ করেন। এরপর ওই প্রসঙ্গ টেনে তিনি বলেন, “কতটুকু বিষ খাবেন—তা প্রমাণ করতে এবার দাঁড়িপাল্লায় ভোট দেওয়া দরকার।”

সমাবেশে ফজলুর রহমানকে নিয়ে তিনি আরও নানা অভিযোগ তোলেন। তার বক্তব্যে বলা হয়, ফজলুর রহমান ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং তিনি আলেম-ওলামা ও মাদরাসা শিক্ষকদের প্রতিও বিরূপ মনোভাব দেখান। একই সঙ্গে তিনি ফজলুর রহমানের রাজনৈতিক অবস্থান ও দলবদল নিয়েও সমালোচনা করেন।

এ জনসভায় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ–৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. রোকন রেজা শেখ, ডাকসুর ভিপি সাদিক কায়েম, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক মো. আজিজুল হক কাজলসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা।

শেয়ার করুন

ফজলুর রহমান বিষ খাবেন—প্রমাণে দাঁড়িপাল্লায় ভোট দিন: শিবির সভাপতি

আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬