ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
ক্ষমতায় এলে দুর্নীতিবাজ প্রভাবশালীদের প্রকাশ্যে শাস্তি: চরমোনাই পীর যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিতেও ভীত নয় ইরান: আরাগচি জামায়াতের মিছিলে যাওয়ায় শিশু সাজ্জাদকে লাথির অভিযোগ, বিএনপি কর্মী গ্রেপ্তার ফজলুর রহমান বিষ খাবেন—প্রমাণে দাঁড়িপাল্লায় ভোট দিন: শিবির সভাপতি দুর্নীতির পুরনো চক্র ফের মাথাচাড়া দিচ্ছে: মামুনুল হক জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন: নাহিদ ইসলাম সমাবেশে শিশির মনিরকে স্বর্ণের দাঁড়িপাল্লা উপহার নির্বাচনের আগের দিন জানানো হবে প্রধান উপদেষ্টার ভোটদানের স্থান-সময় বিএনপিতে যোগ দেওয়া আলোচিত যুবলীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ডাকা বিক্ষোভে হাজির পাটওয়ারীই

দুর্নীতির পুরনো চক্র ফের মাথাচাড়া দিচ্ছে: মামুনুল হক

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 12

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, দেশের রাজনীতিতে আবারও পুরনো দিনের দুর্নীতি, সন্ত্রাস ও লুটপাটের চক্র সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তার অভিযোগ, একসময় যেসব গোষ্ঠী চাঁদাবাজি ও গুণ্ডামির মাধ্যমে রাজনীতিকে কলুষিত করেছিল, তারাই নতুনভাবে ক্ষমতায় ফেরার পাঁয়তারা করছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে খুলনার ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ খেলাফত মজলিসবাংলাদেশ জামায়াতে ইসলামী-র উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়।

মামুনুল হক বলেন, দেশের কৃষক, শ্রমিক, দিনমজুর, শিল্পোদ্যোক্তা ও প্রবাসীদের সম্মিলিত পরিশ্রমে অর্থনীতির চাকা ঘুরলেও দুর্নীতিবাজ রাজনীতিকদের কারণে কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না। স্বাধীনতার পাঁচ দশকের বেশি সময় পার হলেও দেশের অর্থনৈতিক কাঠামোয় গুণগত পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, একসময় বিদেশি শাসকরা এ দেশের সম্পদ লুট করে নিয়ে যেত, আর এখন দেশীয় শাসকরা সেই সম্পদ বিদেশে পাচার করছে। এ অবস্থা থেকে দেশকে রক্ষা করতে ইসলামী নেতৃত্বভিত্তিক সরকার প্রয়োজন বলে দাবি করেন খেলাফত মজলিসের আমির।

নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের মানুষ আর দুর্নীতিবাজ ও লুটেরা গোষ্ঠীকে ক্ষমতায় দেখতে চায় না। এ কারণে ১১ দলীয় রাজনৈতিক ঐক্যের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস ডুমুরিয়া উপজেলা সভাপতি মুফতি আব্দুল কাইউম জোয়াদ্দার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান মাদানীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

শেয়ার করুন

দুর্নীতির পুরনো চক্র ফের মাথাচাড়া দিচ্ছে: মামুনুল হক

আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬