ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
ক্ষমতায় এলে দুর্নীতিবাজ প্রভাবশালীদের প্রকাশ্যে শাস্তি: চরমোনাই পীর যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিতেও ভীত নয় ইরান: আরাগচি জামায়াতের মিছিলে যাওয়ায় শিশু সাজ্জাদকে লাথির অভিযোগ, বিএনপি কর্মী গ্রেপ্তার ফজলুর রহমান বিষ খাবেন—প্রমাণে দাঁড়িপাল্লায় ভোট দিন: শিবির সভাপতি দুর্নীতির পুরনো চক্র ফের মাথাচাড়া দিচ্ছে: মামুনুল হক জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন: নাহিদ ইসলাম সমাবেশে শিশির মনিরকে স্বর্ণের দাঁড়িপাল্লা উপহার নির্বাচনের আগের দিন জানানো হবে প্রধান উপদেষ্টার ভোটদানের স্থান-সময় বিএনপিতে যোগ দেওয়া আলোচিত যুবলীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ডাকা বিক্ষোভে হাজির পাটওয়ারীই

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ডাকা বিক্ষোভে হাজির পাটওয়ারীই

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 14

হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব ও আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়ে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর মন্তব্যের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়। তবে বিক্ষোভ শুরুর পরপরই ঘটনাস্থলে হাজির হন স্বয়ং নাসীরুদ্দীন পাটওয়ারী।

রোববার (৮ ফেব্রুয়ারি) বাদ আসর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আল্লামা জুনায়েদ বাবুনগরী স্মৃতি সংসদের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। কর্মসূচি চলাকালে নাসীরুদ্দীন পাটওয়ারীকে মিছিলস্থলের সামনে উপস্থিত থাকতে দেখা যায়। এ সময় তাকে সেখানে বক্তব্য দিতেও দেখা গেছে।

ঘটনাটি ঘিরে উপস্থিতদের মধ্যে কৌতূহল ও আলোচনা শুরু হয়। পরে বিক্ষোভের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আরও আলোচনায় আসে।

এরপর নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের ফেসবুক পোস্টে বলেন, তার বক্তব্য বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি নিঃশর্তভাবে দুঃখ প্রকাশ করছেন। তিনি লেখেন, “আমার কথায় বা আচরণে যাঁরা মনঃকষ্ট পেয়ে থাকেন, তাঁদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।”

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ বিক্ষোভে অভিযুক্ত ব্যক্তির উপস্থিতিকে অস্বাভাবিক ও নজিরবিহীন বলে মন্তব্য করেন।

ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ডাকা বিক্ষোভে হাজির পাটওয়ারীই

আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬