সন্ধ্যায় জাতির উদ্দেশে ইসলামী আন্দোলনের আমিরের ভাষণ

- আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 17
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম আজ রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এ ভাষণ সম্প্রচার করবে।
দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাষণে মহান স্বাধীনতা এবং জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মপরিকল্পনা তুলে ধরবেন চরমোনাই পীর। একই সঙ্গে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও বোধ-বিশ্বাসের প্রতিফলন ঘটানোর বিষয়ে প্রস্তাবনা উপস্থাপন করবেন তিনি।
এ ছাড়া রাষ্ট্র গঠনে নীতিগত পরিকল্পনা, রাষ্ট্র সংস্কারের কর্মপদ্ধতি, বিশেষ কর্মসূচি এবং খাতভিত্তিক পরিকল্পনাও ভাষণে থাকবে বলে জানানো হয়েছে। ভোট প্রদানের ক্ষেত্রে ইসলামের নীতি ও অবস্থান নিয়েও বক্তব্য দেবেন ইসলামী আন্দোলনের আমির।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ভাষণে তরুণদের উদ্দেশেও বিশেষ বার্তা থাকবে।





























