ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
ক্ষমতায় এলে দুর্নীতিবাজ প্রভাবশালীদের প্রকাশ্যে শাস্তি: চরমোনাই পীর যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিতেও ভীত নয় ইরান: আরাগচি জামায়াতের মিছিলে যাওয়ায় শিশু সাজ্জাদকে লাথির অভিযোগ, বিএনপি কর্মী গ্রেপ্তার ফজলুর রহমান বিষ খাবেন—প্রমাণে দাঁড়িপাল্লায় ভোট দিন: শিবির সভাপতি দুর্নীতির পুরনো চক্র ফের মাথাচাড়া দিচ্ছে: মামুনুল হক জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন: নাহিদ ইসলাম সমাবেশে শিশির মনিরকে স্বর্ণের দাঁড়িপাল্লা উপহার নির্বাচনের আগের দিন জানানো হবে প্রধান উপদেষ্টার ভোটদানের স্থান-সময় বিএনপিতে যোগ দেওয়া আলোচিত যুবলীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ডাকা বিক্ষোভে হাজির পাটওয়ারীই

একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে: ফজলুর রহমান

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 7

কিশোরগঞ্জ–৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সিনিয়র আইনজীবী ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন, দেশে আবারও একটি মুক্তিযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। তিনি অভিযোগ করেন, “একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে।”

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে মিঠামইন বাজারের বালুর মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় ফজলুর রহমান বলেন, আন্তর্জাতিক রাজনীতিতে কয়েকটি মুসলিম রাষ্ট্র বাংলাদেশকে স্বাধীন ও শক্ত রাষ্ট্র হিসেবে দেখতে চায় না। তাঁর দাবি, এসব শক্তি স্বাধীনতাবিরোধী গোষ্ঠী ও উগ্রবাদীদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে। তিনি অভিযোগ করেন, যারা আজ নিজেদের জাতীয় নেতা হিসেবে উপস্থাপন করছে, তারা জনগণের প্রকৃত প্রতিনিধি নয় এবং দেশের মূলধারার রাজনীতির সঙ্গে তাদের কোনো শিকড় নেই।

জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে রাজাকার ও আলবদরদের আদর্শ আবারও রাজনীতিতে মাথাচাড়া দিয়ে উঠছে। তাঁর ভাষ্য, এ ধরনের রাজনীতি বাংলাদেশকে মধ্যযুগীয় চিন্তায় ফিরিয়ে নিতে চায় এবং নারীর মর্যাদা ও আধুনিক শিক্ষাব্যবস্থার পরিপন্থী অবস্থান নেয়। তিনি বলেন, বাংলাদেশকে জ্ঞান, বিজ্ঞান ও আধুনিক চিন্তার ভিত্তিতে গড়ে তুলতে হবে।

ধর্মীয় বিষয়কে ব্যবহার করে ভোট চাওয়ার সমালোচনা করে ফজলুর রহমান বলেন, মিথ্যা প্রলোভন দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। তিনি বলেন, “বেহেশত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এ ধরনের প্রতিশ্রুতি দেওয়া শিরক ও বড় গুনাহ।” তিনি ভোটারদের এসব প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে বিএনপি প্রার্থী বলেন, ১৯৭১ সালে স্বাধীনতাবিরোধী শক্তির হাতে লাখো মানুষ নিহত হয়েছেন এবং অসংখ্য নারী নির্যাতনের শিকার হয়েছেন। তিনি বলেন, জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং সেই চেতনাবিরোধী শক্তির রাজনীতি কখনোই মেনে নেওয়া যায় না।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে ফজলুর রহমান বলেন, জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় যাবে বলে তিনি আশাবাদী। তিনি দাবি করেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং তারেক রহমান দেশের নেতৃত্বে আসবেন। একই সঙ্গে তিনি ভোট লুট বা ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব ধর্মের মানুষের দেশ। তাঁর ভাষ্য অনুযায়ী, হিন্দু ও মুসলমান বাঙালি জাতির দুই অবিচ্ছেদ্য অংশ, একটিকে বাদ দিয়ে অন্যটির অস্তিত্ব টিকে থাকতে পারে না।

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন ফজলুর রহমানের সহধর্মিণী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. ইব্রাহিম মিয়াসহ বিএনপি ও সহযোগী সংগঠনের

শেয়ার করুন

একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে: ফজলুর রহমান

আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬