ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
ক্ষমতায় এলে দুর্নীতিবাজ প্রভাবশালীদের প্রকাশ্যে শাস্তি: চরমোনাই পীর যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিতেও ভীত নয় ইরান: আরাগচি জামায়াতের মিছিলে যাওয়ায় শিশু সাজ্জাদকে লাথির অভিযোগ, বিএনপি কর্মী গ্রেপ্তার ফজলুর রহমান বিষ খাবেন—প্রমাণে দাঁড়িপাল্লায় ভোট দিন: শিবির সভাপতি দুর্নীতির পুরনো চক্র ফের মাথাচাড়া দিচ্ছে: মামুনুল হক জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন: নাহিদ ইসলাম সমাবেশে শিশির মনিরকে স্বর্ণের দাঁড়িপাল্লা উপহার নির্বাচনের আগের দিন জানানো হবে প্রধান উপদেষ্টার ভোটদানের স্থান-সময় বিএনপিতে যোগ দেওয়া আলোচিত যুবলীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ডাকা বিক্ষোভে হাজির পাটওয়ারীই

আসিফ নজরুল পাকিস্তানকে ধন্যবাদ জানালেন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 15

বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট নেওয়ায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া আইডিতে পোস্টে তিনি বলেন, “ধন্যবাদ পাকিস্তান। বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ।”

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকে জানান, খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। তাই তারা বাংলাদেশকে সমর্থন জানাতে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবেন না। শাহবাজ শরিফ বলেন, এটি অত্যন্ত ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্ত এবং পুরোপুরি বাংলাদেশের পাশে থাকার প্রতিফলন।

এ সিদ্ধান্তকে বাংলাদেশের প্রতি সংহতির বহিঃপ্রকাশ হিসেবে দেখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

শেয়ার করুন

আসিফ নজরুল পাকিস্তানকে ধন্যবাদ জানালেন

আপডেট: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬