ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
ক্ষমতায় এলে দুর্নীতিবাজ প্রভাবশালীদের প্রকাশ্যে শাস্তি: চরমোনাই পীর যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিতেও ভীত নয় ইরান: আরাগচি জামায়াতের মিছিলে যাওয়ায় শিশু সাজ্জাদকে লাথির অভিযোগ, বিএনপি কর্মী গ্রেপ্তার ফজলুর রহমান বিষ খাবেন—প্রমাণে দাঁড়িপাল্লায় ভোট দিন: শিবির সভাপতি দুর্নীতির পুরনো চক্র ফের মাথাচাড়া দিচ্ছে: মামুনুল হক জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন: নাহিদ ইসলাম সমাবেশে শিশির মনিরকে স্বর্ণের দাঁড়িপাল্লা উপহার নির্বাচনের আগের দিন জানানো হবে প্রধান উপদেষ্টার ভোটদানের স্থান-সময় বিএনপিতে যোগ দেওয়া আলোচিত যুবলীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ডাকা বিক্ষোভে হাজির পাটওয়ারীই

দেশে রহস্যজনক প্রাণঘাতী ভাইরাস শনাক্ত, সতর্কবার্তা

উবায়দুল্লাহ
  • আপডেট: বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 62

প্রথমে ধারণা করা হয়েছিল, দেশে রহস্যজনক পিআরভি রোগটি নিপাহ ভাইরাসের কারণে ছড়াচ্ছে। কিন্তু নতুন গবেষণায় বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন, এটি নিপাহ ভাইরাস নয়। বরং রোগের উৎস হিসেবে শনাক্ত হয়েছে বাদুড়বাহিত নতুন একটি ভাইরাস, যা মানুষের জন্য প্রাণঘাতী হতে পারে। এই খবর প্রকাশ করেছে দ্য ইন্ডিপেন্ডেন্ট

গবেষণায় বলা হয়েছে, ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত বাংলাদেশে পাঁচজন রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের উপসর্গ ছিল জ্বর, বমি, মাথাব্যথা, অতিরিক্ত ক্লান্তি, মুখে অতিরিক্ত লালা নিঃসরণ এবং স্নায়বিক জটিলতা।

উল্লেখযোগ্য বিষয়, ওই পাঁচজনই খেজুরের কাঁচা রস পান করেছিলেন, যা বাদুড়ও খায় এবং নিপাহ সংক্রমণের পরিচিত মাধ্যম হিসেবে পরিচিত।

পরীক্ষায় দেখা গেছে, আক্রান্তদের শরীরে নিপাহ ভাইরাস পাওয়া যায়নি। যদিও কয়েক সপ্তাহের মধ্যে তারা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন, তবুও তিনজন দীর্ঘদিন তীব্র দুর্বলতা, বিভ্রান্তি, শ্বাসকষ্ট ও হাঁটাচলায় জটিলতায় ভুগেছেন। তাদের মধ্যে একজন ২০২৪ সালে মারা যান, যার সুনির্দিষ্ট স্নায়বিক কারণ নির্ধারণ করা যায়নি।

সর্বশেষ গবেষণায় বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন, আক্রান্তরা আসলে প্টেরোপাইন অরথোরিওভাইরাস (পিআরভি)-এ সংক্রমিত ছিলেন। এটি বাদুড়বাহিত একটি ভাইরাস, যা মানুষের শরীরে গুরুতর স্নায়বিক ও শারীরিক জটিলতা সৃষ্টি করতে পারে।

গবেষকরা সতর্ক করেছেন, পিআরভি ভাইরাস জিনগত পুনর্গঠনের মাধ্যমে আরও সংক্রামক ও প্রাণঘাতী হয়ে উঠতে পারে। এর ফলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় নতুন জনস্বাস্থ্যঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

তাদের পরামর্শ, খেজুরগাছ থেকে নামানো কাঁচা রস থেকে বিরত থাকা, নজরদারি জোরদার করা এবং দ্রুত গবেষণা ও প্রস্তুতির ওপর গুরুত্ব দেওয়া জরুরি।

শেয়ার করুন

দেশে রহস্যজনক প্রাণঘাতী ভাইরাস শনাক্ত, সতর্কবার্তা

আপডেট: বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬