ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
ক্ষমতায় এলে দুর্নীতিবাজ প্রভাবশালীদের প্রকাশ্যে শাস্তি: চরমোনাই পীর যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিতেও ভীত নয় ইরান: আরাগচি জামায়াতের মিছিলে যাওয়ায় শিশু সাজ্জাদকে লাথির অভিযোগ, বিএনপি কর্মী গ্রেপ্তার ফজলুর রহমান বিষ খাবেন—প্রমাণে দাঁড়িপাল্লায় ভোট দিন: শিবির সভাপতি দুর্নীতির পুরনো চক্র ফের মাথাচাড়া দিচ্ছে: মামুনুল হক জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন: নাহিদ ইসলাম সমাবেশে শিশির মনিরকে স্বর্ণের দাঁড়িপাল্লা উপহার নির্বাচনের আগের দিন জানানো হবে প্রধান উপদেষ্টার ভোটদানের স্থান-সময় বিএনপিতে যোগ দেওয়া আলোচিত যুবলীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ডাকা বিক্ষোভে হাজির পাটওয়ারীই

সোনার দামে চলছে অস্থির উত্থান-পতনের খেলা, এখন ভরি কত?

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 109

বছরের শুরু থেকেই সোনার বাজারে তীব্র অস্থিরতা দেখা যাচ্ছে। আন্তর্জাতিক বাজারের ওঠানামার প্রভাব পড়ছে সরাসরি দেশের বাজারে। ফলে নির্ধারিত দাম ১২ ঘণ্টাও স্থির থাকছে না। রাতে এক দফা দাম নির্ধারণের পর দিনের শুরুতেই আবার তা পরিবর্তন করছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সব মিলিয়ে সোনার দামে চলছে টানা উত্থান-পতন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি)ও এর ব্যতিক্রম হয়নি। আগের দিন সকাল ও বিকেলে দুই দফা বড় পতনের পর মঙ্গলবার আবার দুই ধাপে বড় বৃদ্ধি দেখা যায়। সকালে ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা বাড়ানোর পর বিকেলে আরও ১০ হাজার ৯০৬ টাকা বাড়ানো হয়। নতুন এই দাম বুধবার (৪ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হয়েছে।

বাজুসের সর্বশেষ ঘোষণায় জানানো হয়েছে, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। ২১ ক্যারেট সোনা ভরিতে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকায় বিক্রি হচ্ছে।

চলতি বছরে এখন পর্যন্ত ২৪ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৬ বার দাম বেড়েছে এবং ৮ বার কমেছে। গত বছর ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়। সে সময় ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

এদিকে সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। মঙ্গলবার ভরিতে ১৭৫ টাকা বৃদ্ধি পেয়ে ২২ ক্যারেট রুপার দাম দাঁড়িয়েছে ৬ হাজার ৫৩২ টাকা। ২১ ক্যারেট রুপা ভরিতে ৬ হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ২৪ টাকায় বিক্রি হচ্ছে।

চলতি বছরে রুপার দাম ১৬ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১০ বার বেড়েছে এবং ৬ বার কমেছে। ২০২৫ সালে রুপার দাম সমন্বয় হয়েছিল ১৩ বার; যার মধ্যে ১০ বার বেড়েছিল এবং ৩ বার কমেছিল।

শেয়ার করুন

সোনার দামে চলছে অস্থির উত্থান-পতনের খেলা, এখন ভরি কত?

আপডেট: বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬