ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
ক্ষমতায় এলে দুর্নীতিবাজ প্রভাবশালীদের প্রকাশ্যে শাস্তি: চরমোনাই পীর যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিতেও ভীত নয় ইরান: আরাগচি জামায়াতের মিছিলে যাওয়ায় শিশু সাজ্জাদকে লাথির অভিযোগ, বিএনপি কর্মী গ্রেপ্তার ফজলুর রহমান বিষ খাবেন—প্রমাণে দাঁড়িপাল্লায় ভোট দিন: শিবির সভাপতি দুর্নীতির পুরনো চক্র ফের মাথাচাড়া দিচ্ছে: মামুনুল হক জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন: নাহিদ ইসলাম সমাবেশে শিশির মনিরকে স্বর্ণের দাঁড়িপাল্লা উপহার নির্বাচনের আগের দিন জানানো হবে প্রধান উপদেষ্টার ভোটদানের স্থান-সময় বিএনপিতে যোগ দেওয়া আলোচিত যুবলীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ডাকা বিক্ষোভে হাজির পাটওয়ারীই

সেক্রেটারি জেনারেলের অ্যাকাউন্ট হ্যাক, যা বলছে জামায়াত

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 26

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনার পর এবার দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের এক্স আইডিতেও সাইবার হামলার অভিযোগ উঠেছে। দলটির দাবি, হ্যাকিংয়ের পর তার অ্যাকাউন্ট থেকে আপত্তিকর পোস্ট প্রকাশ করা হয়।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে ধারাবাহিকভাবে জামায়াতের শীর্ষ নেতাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। এর আগে দলীয় আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়। একই ধারাবাহিকতায় মিয়া গোলাম পরওয়ারের অ্যাকাউন্টেও হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়।

দলটির ভাষ্য অনুযায়ী, রাত ৯টা ৩ মিনিটে ডিভাইস হ্যাকিংয়ের মাধ্যমে তার এক্স আইডি থেকে একটি পোস্ট করা হয়। বিষয়টি কেন্দ্রীয় সোশ্যাল মিডিয়া টিমের নজরে আসার পরপরই পোস্টটি মুছে ফেলা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের পরিচয় দ্রুত প্রকাশ করা হবে। যারা এই সাইবার হামলার সঙ্গে জড়িত, তারা যত প্রভাবশালীই হোক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন

সেক্রেটারি জেনারেলের অ্যাকাউন্ট হ্যাক, যা বলছে জামায়াত

আপডেট: বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬