ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিশ্বকাপ ফাইনালে স্পেনকে এগিয়ে রাখলেন রোনালদো

ছবি : সংগৃহিত
ফলো করুন

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মহারণের আগে নিজের পূর্বাভাস জানিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তার মতে, শিরোপার লড়াইয়ে লিওনেল মেসির আর্জেন্টিনার চেয়ে এগিয়ে রয়েছে স্পেন।

সাবেক বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ তারকা মনে করেন, পুরো টুর্নামেন্টে স্পেনের ধারাবাহিক পারফরম্যান্স তাদের ফাইনালেও এগিয়ে রাখছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএসকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, স্পেনই এবারের বিশ্বকাপের অন্যতম সেরা দল এবং তারা ফাইনালেও নিজেদের শক্তিমত্তা দেখাবে।

রোনালদোর মতে, স্পেনের সাফল্যের পেছনে রয়েছে তাদের দীর্ঘদিনের ফুটবল পরিকল্পনা ও নিজস্ব খেলার ধরন। ছোটবেলা থেকেই স্প্যানিশ খেলোয়াড়রা এই ফুটবল দর্শনের সঙ্গে বেড়ে ওঠে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, স্পেনের আক্রমণাত্মক ও নিয়ন্ত্রিত ফুটবল তাদের সংস্কৃতির অংশ। দলটি ম্যাচের বিভিন্ন পরিস্থিতি খুব ভালোভাবে সামলাতে পারে।

তবে আর্জেন্টিনার প্রশংসাও করেছেন রোনালদো। এবারের বিশ্বকাপে মেসির নেতৃত্বাধীন দলের লড়াইয়ের মানসিকতা ও প্রতিকূলতা কাটিয়ে ওঠার ক্ষমতা তাকে মুগ্ধ করেছে বলে জানান তিনি।

বিশেষ করে সেমিফাইনালে শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার বিষয়টি উল্লেখ করেন রোনালদো।

তবে তার মতে, স্পেন দল হিসেবে আরও বেশি সংগঠিত এবং ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে তাদের দক্ষতা বেশি।

ট্যাগ : বিশ্বকাপ ফুটবল আর্জেন্টিনা ফুটবল দল স্পেন ফুটবল দল রোনালদো নাজারিও

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

বিশ্বকাপ ফাইনালে স্পেনকে এগিয়ে রাখলেন রোনালদো

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মহারণের আগে নিজের পূর্বাভাস জানিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তার মতে, শিরোপার লড়াইয়ে লিওনেল মেসির আর্জেন্টিনার চেয়ে এগিয়ে রয়েছে স্পেন।

সাবেক বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ তারকা মনে করেন, পুরো টুর্নামেন্টে স্পেনের ধারাবাহিক পারফরম্যান্স তাদের ফাইনালেও এগিয়ে রাখছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএসকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, স্পেনই এবারের বিশ্বকাপের অন্যতম সেরা দল এবং তারা ফাইনালেও নিজেদের শক্তিমত্তা দেখাবে।

রোনালদোর মতে, স্পেনের সাফল্যের পেছনে রয়েছে তাদের দীর্ঘদিনের ফুটবল পরিকল্পনা ও নিজস্ব খেলার ধরন। ছোটবেলা থেকেই স্প্যানিশ খেলোয়াড়রা এই ফুটবল দর্শনের সঙ্গে বেড়ে ওঠে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, স্পেনের আক্রমণাত্মক ও নিয়ন্ত্রিত ফুটবল তাদের সংস্কৃতির অংশ। দলটি ম্যাচের বিভিন্ন পরিস্থিতি খুব ভালোভাবে সামলাতে পারে।

তবে আর্জেন্টিনার প্রশংসাও করেছেন রোনালদো। এবারের বিশ্বকাপে মেসির নেতৃত্বাধীন দলের লড়াইয়ের মানসিকতা ও প্রতিকূলতা কাটিয়ে ওঠার ক্ষমতা তাকে মুগ্ধ করেছে বলে জানান তিনি।

বিশেষ করে সেমিফাইনালে শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার বিষয়টি উল্লেখ করেন রোনালদো।

তবে তার মতে, স্পেন দল হিসেবে আরও বেশি সংগঠিত এবং ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে তাদের দক্ষতা বেশি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ