ঢাকা    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জাপান সফরে বাংলাদেশের বিনিয়োগের নতুন দ্বার খুলবে: রিজভী

ফলো করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের মাধ্যমে বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে এবং বড় পরিসরে কর্মসংস্থান বাড়বে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

রবিবার (২৫ অক্টোবর) রাতে জাপান সফরে যাওয়ার আগে প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানাতে গিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রত্যাশার কথা জানান।

রিজভী বলেন, জাপানের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ইতিবাচক দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। দেশটি বিশ্বের অন্যতম উন্নত রাষ্ট্র এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করে আসছে। প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে সেই সম্পর্কের ধারাবাহিকতায় নতুন দিগন্তের সূচনা হবে বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, সফরের ফলে বাংলাদেশে বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচিত হবে। উন্নয়ন খাতেও জাপানের বিনিয়োগ আসবে। এর ফলে দেশে বড় ধরনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন তিনি।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। তাঁর ভাষ্য, আগে দেশে যে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখান থেকে অর্থনীতিকে পুনর্গঠনের চেষ্টা চলছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। ইতোমধ্যে অর্থনীতিকে অনেকটাই গুছিয়ে আনা সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন রিজভী।

ট্যাগ : জাপান প্রধানমন্ত্রী তারেক রহমান রুহুল কবির রিজভী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

জাপান সফরে বাংলাদেশের বিনিয়োগের নতুন দ্বার খুলবে: রিজভী

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের মাধ্যমে বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে এবং বড় পরিসরে কর্মসংস্থান বাড়বে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

রবিবার (২৫ অক্টোবর) রাতে জাপান সফরে যাওয়ার আগে প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানাতে গিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রত্যাশার কথা জানান।

রিজভী বলেন, জাপানের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ইতিবাচক দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। দেশটি বিশ্বের অন্যতম উন্নত রাষ্ট্র এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করে আসছে। প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে সেই সম্পর্কের ধারাবাহিকতায় নতুন দিগন্তের সূচনা হবে বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, সফরের ফলে বাংলাদেশে বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচিত হবে। উন্নয়ন খাতেও জাপানের বিনিয়োগ আসবে। এর ফলে দেশে বড় ধরনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন তিনি।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। তাঁর ভাষ্য, আগে দেশে যে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখান থেকে অর্থনীতিকে পুনর্গঠনের চেষ্টা চলছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। ইতোমধ্যে অর্থনীতিকে অনেকটাই গুছিয়ে আনা সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন রিজভী।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ