ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ফ্যাসিবাদ দেশের বাহিরে বসে ষড়যন্ত্রে লিপ্ত: পানিসম্পদ মন্ত্রী

ছবি : সংগৃহীত
ফলো করুন

পতিত ফ্যাসিবাদী শক্তি এখন দেশের বাইরে বসে নানা ধরনের গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী এবং বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বুধবার (২১ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সাধারণ জনগণ ও অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর এবং শারীরিক অবস্থার তদারকি করতে গিয়ে আয়োজিত মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দীর্ঘ সময় ধরে দেশের গোটা সমাজব্যবস্থা অবরুদ্ধ ছিল। গত ১৭ বছর ফ্যাসিবাদী সরকারের আমলে মানুষ চরম অত্যাচার ও নিপীড়নের শিকার হয়েছে। তিনি উল্লেখ করেন, গুম, খুন, গায়েবি মামলা, হামলা ও কারাবাসের মতো নির্মম স্টিমরোলার চালিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল। বর্তমানে সমাজ ফ্যাসিবাদমুক্ত হলেও পরাজিত শক্তি বিদেশে বসে নানা চক্রান্ত চালাচ্ছে। তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, “আমরা খুব সজাগ ও সতর্ক আছি। কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না।”

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে পানিসম্পদ মন্ত্রী বলেন, গণতান্ত্রিক শাসনব্যবস্থার ভিতকে মজবুত ও শক্তিশালী করাই বর্তমান সময়ের প্রধানতম লক্ষ্য। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে জানান, তাঁর নেতৃত্বে দেশের গণতান্ত্রিক শক্তি আজ ঐক্যবদ্ধ হয়েছে এবং দেশ পুনর্গঠনে সবাই একযোগে কাজ করে যাচ্ছে।

গণসংযোগ ও নেতাকর্মীদের খোঁজখবর নেওয়ার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাবেক সভাপতি মাহবুবুর রহমান লিটন, বর্তমান সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, জেলা ছাত্রদলের সদস্য সচিব হাসিবুর রহমান অভি এবং লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আরমান হোসেন কিরনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ ও স্থানীয় নেতৃবৃন্দ।

ট্যাগ : শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

ফ্যাসিবাদ দেশের বাহিরে বসে ষড়যন্ত্রে লিপ্ত: পানিসম্পদ মন্ত্রী

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

পতিত ফ্যাসিবাদী শক্তি এখন দেশের বাইরে বসে নানা ধরনের গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী এবং বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বুধবার (২১ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সাধারণ জনগণ ও অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর এবং শারীরিক অবস্থার তদারকি করতে গিয়ে আয়োজিত মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দীর্ঘ সময় ধরে দেশের গোটা সমাজব্যবস্থা অবরুদ্ধ ছিল। গত ১৭ বছর ফ্যাসিবাদী সরকারের আমলে মানুষ চরম অত্যাচার ও নিপীড়নের শিকার হয়েছে। তিনি উল্লেখ করেন, গুম, খুন, গায়েবি মামলা, হামলা ও কারাবাসের মতো নির্মম স্টিমরোলার চালিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল। বর্তমানে সমাজ ফ্যাসিবাদমুক্ত হলেও পরাজিত শক্তি বিদেশে বসে নানা চক্রান্ত চালাচ্ছে। তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, “আমরা খুব সজাগ ও সতর্ক আছি। কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না।”

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে পানিসম্পদ মন্ত্রী বলেন, গণতান্ত্রিক শাসনব্যবস্থার ভিতকে মজবুত ও শক্তিশালী করাই বর্তমান সময়ের প্রধানতম লক্ষ্য। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে জানান, তাঁর নেতৃত্বে দেশের গণতান্ত্রিক শক্তি আজ ঐক্যবদ্ধ হয়েছে এবং দেশ পুনর্গঠনে সবাই একযোগে কাজ করে যাচ্ছে।

গণসংযোগ ও নেতাকর্মীদের খোঁজখবর নেওয়ার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাবেক সভাপতি মাহবুবুর রহমান লিটন, বর্তমান সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, জেলা ছাত্রদলের সদস্য সচিব হাসিবুর রহমান অভি এবং লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আরমান হোসেন কিরনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ ও স্থানীয় নেতৃবৃন্দ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ