ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাজশাহীর ধর্মসভা মন্দিরে প্রধানমন্ত্রীর দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময়

ছবি : সংগৃহিত
ফলো করুন

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে মাদ্রাসা মাঠে জনসভা শেষে মন্দিরে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন তিনি। এ সময় মন্দির প্রাঙ্গণে একটি গাছের চারাও রোপণ করেন প্রধানমন্ত্রী।

মন্দিরে পৌঁছালে কর্তৃপক্ষ ও সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে তিনি পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং উপস্থিত ভক্ত-পুণ্যার্থীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এরপর মন্দিরে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি ও সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী, বিএনপির সহকারী সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ অন্যরা।

ধর্মসভা মন্দিরে যাওয়ার আগে বিকেল ৩টা ২৫ মিনিটে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠ হিসেবে পরিচিত ওই স্থানে তিনি ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য মোট ১২ কোটি টাকার প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

এর আগে দুপুর ২টা ৫৫ মিনিটে সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। বিমানবন্দর থেকে জনসভাস্থলে যাওয়ার পথে সড়কের দুই পাশে অপেক্ষমাণ হাজারো মানুষ তাঁকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী বাসের ভেতর থেকে হাত নেড়ে তাঁদের অভিবাদনের জবাব দেন।

রাজশাহীতে দিনের কর্মসূচি শেষ করে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

রাজশাহীতে যাওয়ার আগে সকালে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে সৈয়দপুরে পৌঁছান তারেক রহমান। সেখান থেকে রংপুরে যাওয়ার পথে তারাগঞ্জ ও পাগলাপীরে দুটি পথসভায় অংশ নেন তিনি। পরে রংপুরের রাধাগোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন।

আগামীকাল বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ বছরের শারদীয় দুর্গোৎসব শেষ হবে।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান শারদীয় দুর্গাপূজা পূজামণ্ডপ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

রাজশাহীর ধর্মসভা মন্দিরে প্রধানমন্ত্রীর দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময়

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে মাদ্রাসা মাঠে জনসভা শেষে মন্দিরে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন তিনি। এ সময় মন্দির প্রাঙ্গণে একটি গাছের চারাও রোপণ করেন প্রধানমন্ত্রী।

মন্দিরে পৌঁছালে কর্তৃপক্ষ ও সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে তিনি পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং উপস্থিত ভক্ত-পুণ্যার্থীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এরপর মন্দিরে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি ও সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী, বিএনপির সহকারী সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ অন্যরা।

ধর্মসভা মন্দিরে যাওয়ার আগে বিকেল ৩টা ২৫ মিনিটে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠ হিসেবে পরিচিত ওই স্থানে তিনি ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য মোট ১২ কোটি টাকার প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

এর আগে দুপুর ২টা ৫৫ মিনিটে সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। বিমানবন্দর থেকে জনসভাস্থলে যাওয়ার পথে সড়কের দুই পাশে অপেক্ষমাণ হাজারো মানুষ তাঁকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী বাসের ভেতর থেকে হাত নেড়ে তাঁদের অভিবাদনের জবাব দেন।

রাজশাহীতে দিনের কর্মসূচি শেষ করে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

রাজশাহীতে যাওয়ার আগে সকালে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে সৈয়দপুরে পৌঁছান তারেক রহমান। সেখান থেকে রংপুরে যাওয়ার পথে তারাগঞ্জ ও পাগলাপীরে দুটি পথসভায় অংশ নেন তিনি। পরে রংপুরের রাধাগোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন।

আগামীকাল বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ বছরের শারদীয় দুর্গোৎসব শেষ হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ