ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

১৯ নভেম্বর আসছে জিটিএ ৬, যুক্তরাষ্ট্রে দাম ৭৯.৯৯ ডলার

ছবি: সংগৃহীত
ফলো করুন

দীর্ঘ অপেক্ষা ও দুই দফা মুক্তির তারিখ পেছানোর পর অবশেষে আগামী ১৯ নভেম্বর বাজারে আসছে বহুল প্রতীক্ষিত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)। নতুন ট্রেলারে গেমটির মুক্তির তারিখ নিশ্চিত করেছে নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস। এতে প্রধান দুই চরিত্র জেসন ও লুসিয়ার অভিযানের নতুন দৃশ্যও তুলে ধরা হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গেমটি তৈরিতে মোট ব্যয় এক বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। আগের দুই দফা পরিকল্পনায় গেমটি প্রথমে ২০২৫ সালের শরৎকালে এবং পরে ২০২৬ সালের মে মাসে প্রকাশের কথা ছিল। তবে প্রত্যাশিত মান নিশ্চিত করতে আরও সময় প্রয়োজন বলে জানিয়েছিল রকস্টার।

জিটিএ সিরিজের ষষ্ঠ মূল কিস্তিটি প্লেস্টেশন ৫ এবং এক্সবক্স সিরিজ এক্স ও সিরিজ এস কনসোলে খেলা যাবে। তবে পিসি সংস্করণ প্রকাশের সময় এখনো ঘোষণা করেনি প্রতিষ্ঠানটি। নিনটেনডো সুইচ ২-এর জন্য গেমটি তৈরি করা হবে কি না, তা নিয়েও নিশ্চিত কোনো তথ্য নেই।

গেমটির দাম ও আগাম ডাউনলোড

যুক্তরাষ্ট্রে জিটিএ ৬-এর সাধারণ সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ৭৯.৯৯ ডলার। যুক্তরাজ্যে এর দাম ৬৯.৯৯ পাউন্ড। অতিরিক্ত গাড়ি ও অস্ত্রসহ আলটিমেট সংস্করণ কিনতে যুক্তরাষ্ট্রের ক্রেতাদের খরচ হবে ৯৯.৯৯ ডলার, আর যুক্তরাজ্যে দাম ৮৯.৯৯ পাউন্ড।

আগাম কেনা গেমটি ১২ নভেম্বর থেকে কনসোলে ডাউনলোডের জন্য প্রস্তুত করা যাবে। তবে ফিজিক্যাল সংস্করণের বাক্সে ডিস্ক থাকবে না; এর পরিবর্তে থাকবে ডিজিটাল ডাউনলোড কোড।

জেসন ও লুসিয়াকে ঘিরে গল্প

গেমটির কাহিনি আবর্তিত হবে জেসন ও লুসিয়া নামের দুই চরিত্রকে কেন্দ্র করে। প্রথমবারের মতো ত্রিমাত্রিক জিটিএ গেমে নারী চরিত্র লুসিয়াকে নিয়ন্ত্রণ করে খেলার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

গেমটির পটভূমি যুক্তরাষ্ট্রের কাল্পনিক অঙ্গরাজ্য লিওনিডা। সেখানে মায়ামি শহর থেকে অনুপ্রাণিত ভাইস সিটিও ফিরে আসছে। উন্মুক্ত জগতে স্বাধীনভাবে ঘোরাফেরা, বিভিন্ন অভিযান এবং বাস্তব জীবনের সংস্কৃতি ও রাজনীতিকে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরার বৈশিষ্ট্য জিটিএ সিরিজকে দীর্ঘদিন ধরে জনপ্রিয় রেখেছে।

জিটিএ ৫-এর সাফল্য ঘিরে প্রত্যাশা

সিরিজের আগের কিস্তি ‘গ্র্যান্ড থেফট অটো ৫’ মুক্তি পেয়েছিল ২০১৩ সালের সেপ্টেম্বরে। বিবিসির তথ্য অনুযায়ী, গেমটি প্রায় ২৩ কোটি কপি বিক্রি হয়েছে। আগের কিস্তির এই বিপুল বাণিজ্যিক সাফল্য নতুন গেমটি নিয়ে প্রত্যাশা আরও বাড়িয়েছে।

রকস্টার ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার জিটিএ ৬ তৈরির বিষয়টি নিশ্চিত করে। পরবর্তী সময়ে গেমটির কিছু ছবি ও ভিডিও ফাঁস হওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া কর্মী ছাঁটাই এবং শ্রমিক ইউনিয়ন নিয়ে বিরোধের অভিযোগও সামনে এসেছে।

দীর্ঘ উন্নয়নপর্ব, একাধিকবার মুক্তির সময় পরিবর্তন এবং আগের কিস্তির বিপুল জনপ্রিয়তার কারণে জিটিএ ৬ নিয়ে গেমারদের আগ্রহ তুঙ্গে রয়েছে।

সূত্র: বিবিসি।

ট্যাগ : জিটিএ ৬ রকস্টার গেমস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

১৯ নভেম্বর আসছে জিটিএ ৬, যুক্তরাষ্ট্রে দাম ৭৯.৯৯ ডলার

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

দীর্ঘ অপেক্ষা ও দুই দফা মুক্তির তারিখ পেছানোর পর অবশেষে আগামী ১৯ নভেম্বর বাজারে আসছে বহুল প্রতীক্ষিত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)। নতুন ট্রেলারে গেমটির মুক্তির তারিখ নিশ্চিত করেছে নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস। এতে প্রধান দুই চরিত্র জেসন ও লুসিয়ার অভিযানের নতুন দৃশ্যও তুলে ধরা হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গেমটি তৈরিতে মোট ব্যয় এক বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। আগের দুই দফা পরিকল্পনায় গেমটি প্রথমে ২০২৫ সালের শরৎকালে এবং পরে ২০২৬ সালের মে মাসে প্রকাশের কথা ছিল। তবে প্রত্যাশিত মান নিশ্চিত করতে আরও সময় প্রয়োজন বলে জানিয়েছিল রকস্টার।

জিটিএ সিরিজের ষষ্ঠ মূল কিস্তিটি প্লেস্টেশন ৫ এবং এক্সবক্স সিরিজ এক্স ও সিরিজ এস কনসোলে খেলা যাবে। তবে পিসি সংস্করণ প্রকাশের সময় এখনো ঘোষণা করেনি প্রতিষ্ঠানটি। নিনটেনডো সুইচ ২-এর জন্য গেমটি তৈরি করা হবে কি না, তা নিয়েও নিশ্চিত কোনো তথ্য নেই।

গেমটির দাম ও আগাম ডাউনলোড

যুক্তরাষ্ট্রে জিটিএ ৬-এর সাধারণ সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ৭৯.৯৯ ডলার। যুক্তরাজ্যে এর দাম ৬৯.৯৯ পাউন্ড। অতিরিক্ত গাড়ি ও অস্ত্রসহ আলটিমেট সংস্করণ কিনতে যুক্তরাষ্ট্রের ক্রেতাদের খরচ হবে ৯৯.৯৯ ডলার, আর যুক্তরাজ্যে দাম ৮৯.৯৯ পাউন্ড।

আগাম কেনা গেমটি ১২ নভেম্বর থেকে কনসোলে ডাউনলোডের জন্য প্রস্তুত করা যাবে। তবে ফিজিক্যাল সংস্করণের বাক্সে ডিস্ক থাকবে না; এর পরিবর্তে থাকবে ডিজিটাল ডাউনলোড কোড।

জেসন ও লুসিয়াকে ঘিরে গল্প

গেমটির কাহিনি আবর্তিত হবে জেসন ও লুসিয়া নামের দুই চরিত্রকে কেন্দ্র করে। প্রথমবারের মতো ত্রিমাত্রিক জিটিএ গেমে নারী চরিত্র লুসিয়াকে নিয়ন্ত্রণ করে খেলার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

গেমটির পটভূমি যুক্তরাষ্ট্রের কাল্পনিক অঙ্গরাজ্য লিওনিডা। সেখানে মায়ামি শহর থেকে অনুপ্রাণিত ভাইস সিটিও ফিরে আসছে। উন্মুক্ত জগতে স্বাধীনভাবে ঘোরাফেরা, বিভিন্ন অভিযান এবং বাস্তব জীবনের সংস্কৃতি ও রাজনীতিকে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরার বৈশিষ্ট্য জিটিএ সিরিজকে দীর্ঘদিন ধরে জনপ্রিয় রেখেছে।

জিটিএ ৫-এর সাফল্য ঘিরে প্রত্যাশা

সিরিজের আগের কিস্তি ‘গ্র্যান্ড থেফট অটো ৫’ মুক্তি পেয়েছিল ২০১৩ সালের সেপ্টেম্বরে। বিবিসির তথ্য অনুযায়ী, গেমটি প্রায় ২৩ কোটি কপি বিক্রি হয়েছে। আগের কিস্তির এই বিপুল বাণিজ্যিক সাফল্য নতুন গেমটি নিয়ে প্রত্যাশা আরও বাড়িয়েছে।

রকস্টার ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার জিটিএ ৬ তৈরির বিষয়টি নিশ্চিত করে। পরবর্তী সময়ে গেমটির কিছু ছবি ও ভিডিও ফাঁস হওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া কর্মী ছাঁটাই এবং শ্রমিক ইউনিয়ন নিয়ে বিরোধের অভিযোগও সামনে এসেছে।

দীর্ঘ উন্নয়নপর্ব, একাধিকবার মুক্তির সময় পরিবর্তন এবং আগের কিস্তির বিপুল জনপ্রিয়তার কারণে জিটিএ ৬ নিয়ে গেমারদের আগ্রহ তুঙ্গে রয়েছে।

সূত্র: বিবিসি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ