ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দুর্গাপূজার নিরাপত্তা দেখতে পল্টনের মন্দির পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক

ছবি: সংগৃহীত
ফলো করুন

শারদীয় দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন নিশ্চিত করতে রাজধানীর পল্টন এলাকার বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে মন্দিরগুলো পরিদর্শনকালে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। এ সময় পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা এবং উৎসবের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন তিনি।

পরিদর্শনের সময় পূজা উদযাপন কমিটির নেতাদের সতর্ক থাকার আহ্বান জানান ডিএসসিসি প্রশাসক। উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সজাগ থাকার পাশাপাশি শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান তিনি।

এ ছাড়া মন্দিরগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন আবদুস সালাম। পূজামণ্ডপে শৃঙ্খলা বজায় রাখা এবং দর্শনার্থীরা যেন নিরাপদে উৎসবে অংশ নিতে পারেন, সে বিষয়েও গুরুত্ব দেন তিনি।

দুর্গাপূজা চলাকালে নগরীর মন্দিরগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন ডিএসসিসি প্রশাসক।

ট্যাগ : ডিএসসিসি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মো. আবদুস সালাম শারদীয় দুর্গাপূজা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দুর্গাপূজার নিরাপত্তা দেখতে পল্টনের মন্দির পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

শারদীয় দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন নিশ্চিত করতে রাজধানীর পল্টন এলাকার বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে মন্দিরগুলো পরিদর্শনকালে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। এ সময় পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা এবং উৎসবের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন তিনি।

পরিদর্শনের সময় পূজা উদযাপন কমিটির নেতাদের সতর্ক থাকার আহ্বান জানান ডিএসসিসি প্রশাসক। উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সজাগ থাকার পাশাপাশি শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান তিনি।

এ ছাড়া মন্দিরগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন আবদুস সালাম। পূজামণ্ডপে শৃঙ্খলা বজায় রাখা এবং দর্শনার্থীরা যেন নিরাপদে উৎসবে অংশ নিতে পারেন, সে বিষয়েও গুরুত্ব দেন তিনি।

দুর্গাপূজা চলাকালে নগরীর মন্দিরগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন ডিএসসিসি প্রশাসক।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ