শুক্রবার, ১৬ অক্টোবর জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে রাজশাহী ও গাইবান্ধার বেশ কিছু এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
রাজশাহীতে টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি বা নেসকো। সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১১ কেভি লাইনের কাছাকাছি থাকা গাছপালা কাটার কাজ চলবে।
এ কারণে নর্দান মোড়, দেবিশিংপাড়া, সাধুর মোড়, মোন্নাফের মোড়, ভদ্রা, উপরভদ্রা, সাগরপাড়া, বোষপাড়া, মাছুয়াপাড়া ও খুলিপাড়াসহ বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া শাহ মখদুম কলেজ, শেখেরচক, পঞ্চবটি ও আশপাশের এলাকাও এই তালিকায় রয়েছে।
অন্যদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জের বেশ কিছু এলাকাতেও ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। সেখানে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত গাছের শাখা-প্রশাখা কাটার কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছে নেসকো।
তবে নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ দ্রুত চালু করা হবে বলে জানানো হয়েছে।
বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মন্তব্যসমূহ