ঢাকা, বাংলাদেশ
২০° ঢাকা · পরিষ্কার আকাশ ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী
ছবি : সংগৃহিত
ফলো করুন

কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরাসরি তাঁদের কাছ থেকে ধান কেনার পরিকল্পনা নিয়েছে সরকার। মধ্যস্বত্বভোগীদের প্রভাব এড়িয়ে এই কার্যক্রম প্রাথমিকভাবে দেশের তিনটি জেলায় পরীক্ষামূলকভাবে চালু করা হবে। উদ্যোগটি সফল হলে পর্যায়ক্রমে অন্য জেলাগুলোতেও সম্প্রসারণ করা হবে।

সোমবার (১২ অক্টোবর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান খাদ্যমন্ত্রী মিজ আফরোজা খানম।

জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের উদ্যোগে আয়োজিত সভায় খাদ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি।

খাদ্যমন্ত্রী জানান, সরকারি গুদামে ধান বিক্রির ক্ষেত্রে কৃষকদের বিভিন্ন ধরনের প্রশাসনিক জটিলতার মুখোমুখি হতে হয়। বিশেষ করে ব্যাংক হিসাব খোলা এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার প্রক্রিয়া অনেকের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।

এসব প্রতিবন্ধকতা দূর করে কৃষকবান্ধব ধান সংগ্রহব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

মন্ত্রী বলেন, কৃষকেরা যাতে সহজে এবং কোনো ধরনের হয়রানি ছাড়াই সরকারের কাছে ধান বিক্রি করতে পারেন, সে জন্য বিদ্যমান সংগ্রহ পদ্ধতি আরও সহজ করা হবে।

ধানের মূল্য পরিশোধের ক্ষেত্রেও বিকল্প ব্যবস্থা বিবেচনা করছে সরকার। প্রয়োজনে বিকাশের মতো মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে সরাসরি কৃষকের কাছে অর্থ পৌঁছে দেওয়ার সুযোগ রাখা হতে পারে বলে জানান খাদ্যমন্ত্রী।

তবে পরীক্ষামূলক কার্যক্রম কোন তিনটি জেলায় শুরু হবে এবং কবে থেকে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে সভায় নির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।

সরকারের নির্বাচনী ইশতেহারের প্রসঙ্গ তুলে আফরোজা খানম বলেন, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সাধারণ মানুষের কাছে নির্ধারিত সময়ে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া সরকারের অন্যতম অঙ্গীকার।

এই লক্ষ্য বাস্তবায়নে খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।

এ সময় দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত চাল ও গম মজুত রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন খাদ্যমন্ত্রী।

তিনি বলেন, খাদ্যশস্যের পরিমাণের পাশাপাশি গুণগত মান নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। দেশীয় উৎস থেকে সংগ্রহ কিংবা বিদেশ থেকে আমদানি—সব ক্ষেত্রেই নির্ধারিত মানদণ্ড অনুসরণ করতে হবে।

নির্ধারিত গুণগত মান পূরণ না করলে কোনো খাদ্যশস্য গ্রহণ করা যাবে না বলেও সতর্ক করেন তিনি।

পাশাপাশি খাদ্যশস্য সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন খাদ্যমন্ত্রী।

ট্যাগ : খাদ্য মন্ত্রণালয় খাদ্যমন্ত্রী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার২৮
  • ২৮ নভেম্বর ২০২৬
  • ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০২ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৯ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরাসরি তাঁদের কাছ থেকে ধান কেনার পরিকল্পনা নিয়েছে সরকার। মধ্যস্বত্বভোগীদের প্রভাব এড়িয়ে এই কার্যক্রম প্রাথমিকভাবে দেশের তিনটি জেলায় পরীক্ষামূলকভাবে চালু করা হবে। উদ্যোগটি সফল হলে পর্যায়ক্রমে অন্য জেলাগুলোতেও সম্প্রসারণ করা হবে।

সোমবার (১২ অক্টোবর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান খাদ্যমন্ত্রী মিজ আফরোজা খানম।

জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের উদ্যোগে আয়োজিত সভায় খাদ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি।

খাদ্যমন্ত্রী জানান, সরকারি গুদামে ধান বিক্রির ক্ষেত্রে কৃষকদের বিভিন্ন ধরনের প্রশাসনিক জটিলতার মুখোমুখি হতে হয়। বিশেষ করে ব্যাংক হিসাব খোলা এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার প্রক্রিয়া অনেকের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।

এসব প্রতিবন্ধকতা দূর করে কৃষকবান্ধব ধান সংগ্রহব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

মন্ত্রী বলেন, কৃষকেরা যাতে সহজে এবং কোনো ধরনের হয়রানি ছাড়াই সরকারের কাছে ধান বিক্রি করতে পারেন, সে জন্য বিদ্যমান সংগ্রহ পদ্ধতি আরও সহজ করা হবে।

ধানের মূল্য পরিশোধের ক্ষেত্রেও বিকল্প ব্যবস্থা বিবেচনা করছে সরকার। প্রয়োজনে বিকাশের মতো মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে সরাসরি কৃষকের কাছে অর্থ পৌঁছে দেওয়ার সুযোগ রাখা হতে পারে বলে জানান খাদ্যমন্ত্রী।

তবে পরীক্ষামূলক কার্যক্রম কোন তিনটি জেলায় শুরু হবে এবং কবে থেকে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে সভায় নির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।

সরকারের নির্বাচনী ইশতেহারের প্রসঙ্গ তুলে আফরোজা খানম বলেন, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সাধারণ মানুষের কাছে নির্ধারিত সময়ে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া সরকারের অন্যতম অঙ্গীকার।

এই লক্ষ্য বাস্তবায়নে খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।

এ সময় দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত চাল ও গম মজুত রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন খাদ্যমন্ত্রী।

তিনি বলেন, খাদ্যশস্যের পরিমাণের পাশাপাশি গুণগত মান নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। দেশীয় উৎস থেকে সংগ্রহ কিংবা বিদেশ থেকে আমদানি—সব ক্ষেত্রেই নির্ধারিত মানদণ্ড অনুসরণ করতে হবে।

নির্ধারিত গুণগত মান পূরণ না করলে কোনো খাদ্যশস্য গ্রহণ করা যাবে না বলেও সতর্ক করেন তিনি।

পাশাপাশি খাদ্যশস্য সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন খাদ্যমন্ত্রী।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ