ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দিল্লি বিমানবন্দর থেকে অভিজিৎ দিপকে আটক

দিল্লি বিমানবন্দর থেকে অভিজিৎ দিপকে আটক
ছবি : সংগৃহীত
ফলো করুন

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজধানী দিল্লির যন্তর মন্তরে প্রস্তাবিত বিক্ষোভকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছেছে। শনিবার (১০ অক্টোবর) দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (আইজিআই) অবতরণের পরপরই ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ দলটির শীর্ষ তিন নেতাকে আটক করেছে পুলিশ। আটক অপর দুই নেতা হলেন সৌরভ দাস ও আশুতোষ রানকা। খবর টাইমস অব ইন্ডিয়ার।

দিল্লিতে পৌঁছানোর আগেই এক বক্তব্যে অভিজিৎ দীপকে জানিয়েছিলেন, গণতান্ত্রিক বিক্ষোভে অংশ নিতে গিয়ে গ্রেপ্তার হতে হলেও তিনি মানসিকভাবে প্রস্তুত। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, নিরাপত্তার দোহাই দিয়ে অতিরিক্ত বিধিনিষেধ চাপিয়ে সাধারণ মানুষ ও তরুণদের ন্যায্য আন্দোলনে যোগ দিতে বাধা দিচ্ছে প্রশাসন। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ও সাধারণ মানুষের মুক্ত চলাচলে বাধা দেওয়ার কঠোর সমালোচনা করে তিনি দাবি করেন, সরকার সচেতন নাগরিক ও প্রতিবাদী তরুণদের ভয় পাচ্ছে।

এদিকে সিজেপির পূর্বনির্ধারিত এই আন্দোলন প্রতিহত করতে দিল্লিজুড়ে নজিরবিহীন নিরাপত্তা বলয় গড়ে তুলেছে পুলিশ প্রশাসন। দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, দিল্লি পুলিশ আইনের ৬৫ নম্বর ধারায় ইতোমধ্যে বিভিন্ন স্থান থেকে অন্তত ৬০০ জনকে প্রতিরোধমূলক আটক করা হয়েছে। শনিবার সকাল ৬টা থেকেই রাজধানীর প্রাণকেন্দ্রের একাধিক সড়কে কঠোর ট্রাফিক নিয়ন্ত্রণ জারি করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ সংযোগস্থলগুলোতে পুলিশের ব্যারিকেড বসিয়ে পথচারী ও যানবাহন তল্লাশি করা হচ্ছে।

এর আগে বিক্ষোভ দমনের অংশ হিসেবে দিল্লির বিস্তীর্ণ এলাকায় ২৪ ঘণ্টার জন্য মোবাইল ইন্টারনেট সংযোগ স্থগিত করা হয়। পাশাপাশি গণপরিবহন নিয়ন্ত্রণে ৫৭টি মেট্রো স্টেশনের গেট বন্ধ রাখা এবং ৬০টির বেশি রাজধানীমুখী দূরপাল্লার ট্রেন বাতিল করার ফলে দিল্লিতে সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলে চরম অচলাবস্থা তৈরি হয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ট্যাগ : ককরোচ জনতা পার্টি অভিজিৎ দীপকে আটক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার২৪
  • ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


দিল্লি বিমানবন্দর থেকে অভিজিৎ দিপকে আটক

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজধানী দিল্লির যন্তর মন্তরে প্রস্তাবিত বিক্ষোভকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছেছে। শনিবার (১০ অক্টোবর) দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (আইজিআই) অবতরণের পরপরই ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ দলটির শীর্ষ তিন নেতাকে আটক করেছে পুলিশ। আটক অপর দুই নেতা হলেন সৌরভ দাস ও আশুতোষ রানকা। খবর টাইমস অব ইন্ডিয়ার।

দিল্লিতে পৌঁছানোর আগেই এক বক্তব্যে অভিজিৎ দীপকে জানিয়েছিলেন, গণতান্ত্রিক বিক্ষোভে অংশ নিতে গিয়ে গ্রেপ্তার হতে হলেও তিনি মানসিকভাবে প্রস্তুত। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, নিরাপত্তার দোহাই দিয়ে অতিরিক্ত বিধিনিষেধ চাপিয়ে সাধারণ মানুষ ও তরুণদের ন্যায্য আন্দোলনে যোগ দিতে বাধা দিচ্ছে প্রশাসন। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ও সাধারণ মানুষের মুক্ত চলাচলে বাধা দেওয়ার কঠোর সমালোচনা করে তিনি দাবি করেন, সরকার সচেতন নাগরিক ও প্রতিবাদী তরুণদের ভয় পাচ্ছে।

এদিকে সিজেপির পূর্বনির্ধারিত এই আন্দোলন প্রতিহত করতে দিল্লিজুড়ে নজিরবিহীন নিরাপত্তা বলয় গড়ে তুলেছে পুলিশ প্রশাসন। দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, দিল্লি পুলিশ আইনের ৬৫ নম্বর ধারায় ইতোমধ্যে বিভিন্ন স্থান থেকে অন্তত ৬০০ জনকে প্রতিরোধমূলক আটক করা হয়েছে। শনিবার সকাল ৬টা থেকেই রাজধানীর প্রাণকেন্দ্রের একাধিক সড়কে কঠোর ট্রাফিক নিয়ন্ত্রণ জারি করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ সংযোগস্থলগুলোতে পুলিশের ব্যারিকেড বসিয়ে পথচারী ও যানবাহন তল্লাশি করা হচ্ছে।

এর আগে বিক্ষোভ দমনের অংশ হিসেবে দিল্লির বিস্তীর্ণ এলাকায় ২৪ ঘণ্টার জন্য মোবাইল ইন্টারনেট সংযোগ স্থগিত করা হয়। পাশাপাশি গণপরিবহন নিয়ন্ত্রণে ৫৭টি মেট্রো স্টেশনের গেট বন্ধ রাখা এবং ৬০টির বেশি রাজধানীমুখী দূরপাল্লার ট্রেন বাতিল করার ফলে দিল্লিতে সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলে চরম অচলাবস্থা তৈরি হয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ