ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে ৪ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নাম প্রস্তাব

সংগৃহীত ছবি
ফলো করুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের (থার্ড টার্মিনাল) গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনার জন্য চারটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানের নাম প্রস্তাব করেছে দায়িত্ব পেতে যাওয়া জাপানি কনসোর্টিয়াম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দীর্ঘদিনের একক আধিপত্য ভেঙে সেবার মানে স্বাস্থ্যকর প্রতিযোগিতা সৃষ্টি এবং আন্তর্জাতিক মান নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত তালিকায় রয়েছে সুইজারল্যান্ডের সুইসপোর্ট, তুরস্কের সেলেবি এভিয়েশন হোল্ডিং, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডানাটা এবং যুক্তরাজ্যের মেনজিস এভিয়েশন। প্রতিষ্ঠানগুলোর অতীত রেকর্ড ও সার্বিক দিক পর্যালোচনার জন্য ইতোমধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে নিরাপত্তা ছাড়পত্র চেয়ে তালিকাটি জমা দেওয়া হয়েছে। বেবিচকের নিরাপত্তা ও নিয়ন্ত্রক সংক্রান্ত অনাপত্তি পাওয়ার পর কনসোর্টিয়াম যেকোনো একটি অপারেটরকে চূড়ান্তভাবে নির্বাচন করবে এবং পরবর্তীতে বেবিচক আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম পরিচালনার লাইসেন্স দেবে।

বেবিচক সদস্য (অপারেশনস অ্যান্ড প্ল্যানিং) এয়ার কমোডর আবু সাঈদ মাহবুব খান জানান, প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কোনো নিরাপত্তাজনিত কিংবা নীতিগত আপত্তি রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। নতুন অপারেটর যুক্ত হলেও তা কেবল তৃতীয় টার্মিনালের যাত্রী হ্যান্ডলিং সেবায় বিমানের পাশাপাশি কাজ করবে; কার্গো হ্যান্ডলিংয়ের একক নিয়ন্ত্রণ বিমানের হাতেই থাকবে।

গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের মূল কাজগুলোর মধ্যে রয়েছে চেক-ইন, উড়োজাহাজের র‍্যাম্প অপারেশন, ব্যাগেজ হ্যান্ডলিং এবং দ্রুততম সময়ে উড়োজাহাজের টার্নঅ্যারাউন্ড সম্পন্ন করা। তালিকায় থাকা সুইসপোর্ট ৪৪ থেকে ৪৯টি দেশের ৩১০টি বিমানবন্দরে কার্যক্রম চালায় এবং তাদের কর্মী প্রায় ৪৩ হাজার। ডানাটা ৩৫টি দেশের ১৪৬টি বিমানবন্দরে ৫৫ হাজারের বেশি কর্মী নিয়ে কাজ করছে। তুরস্কের সেলেবি কার্যক্রম পরিচালনা করছে ৫টি দেশের ৬০টির বেশি বিমানবন্দরে। অন্যদিকে যুক্তরাজ্যভিত্তিক মেনজিস এভিয়েশন ৬৫টি দেশের ৩৪৭টি বিমানবন্দরে যুক্ত এবং কর্মীসংখ্যা ৬৫ হাজারের বেশি।

তবে মেনজিস এভিয়েশনের আন্তর্জাতিক সেবার মান নিয়ে অতীতে বেশ কিছু বিতর্ক ও প্রশ্ন উঠেছে। ২০২২ সালে যুক্তরাজ্যের এডিনবরা বিমানবন্দরে হাজার হাজার যাত্রীর লাগেজ আটকে পড়ার ঘটনা ও চরম বিশৃঙ্খলার কারণে প্রতিষ্ঠানটি তীব্র সমালোচনার মুখে পড়েছিল। এছাড়া অনলাইন গ্রাহক পর্যালোচনা প্ল্যাটফর্ম ট্রাস্টপাইলটে গ্রাহকদের অসন্তোষের কারণে তাদের রেটিং মাত্র ১.৫। এমনকি জৈবনিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা লঙ্ঘনের দায়ে ২০২৫ সালে নিউজিল্যান্ডের আদালত মেনজিসকে দেড় লাখ নিউজিল্যান্ড ডলার জরিমানা করেছিল।

এভিয়েশন বিশেষজ্ঞদের মতে, শুধু সুবিশাল বৈশ্বিক নেটওয়ার্ক বা বিপুল কর্মীসংখ্যা দেখে অপারেটর নির্বাচন করলে কাঙ্ক্ষিত সুফল নাও আসতে পারে। এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলমের মতে, আন্তর্জাতিকভাবে বড় প্রতিষ্ঠান হলেই সর্বত্র মানসম্মত সেবা দেওয়ার নিশ্চয়তা থাকে না। তাই লাগেজ সরবরাহের দ্রুততা, উড়োজাহাজের টার্নঅ্যারাউন্ড দক্ষতা এবং সংকট মোকাবিলার সক্ষমতার মতো সুনির্দিষ্ট সূচক বেঁধে দেওয়া ও নিয়মিত জবাবদিহিতা নিশ্চিত করাই হবে মূল চ্যালেঞ্জ।

ট্যাগ : শাহজালাল বিমানবন্দর থার্ড টার্মিনাল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে ৪ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নাম প্রস্তাব

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের (থার্ড টার্মিনাল) গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনার জন্য চারটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানের নাম প্রস্তাব করেছে দায়িত্ব পেতে যাওয়া জাপানি কনসোর্টিয়াম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দীর্ঘদিনের একক আধিপত্য ভেঙে সেবার মানে স্বাস্থ্যকর প্রতিযোগিতা সৃষ্টি এবং আন্তর্জাতিক মান নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত তালিকায় রয়েছে সুইজারল্যান্ডের সুইসপোর্ট, তুরস্কের সেলেবি এভিয়েশন হোল্ডিং, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডানাটা এবং যুক্তরাজ্যের মেনজিস এভিয়েশন। প্রতিষ্ঠানগুলোর অতীত রেকর্ড ও সার্বিক দিক পর্যালোচনার জন্য ইতোমধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে নিরাপত্তা ছাড়পত্র চেয়ে তালিকাটি জমা দেওয়া হয়েছে। বেবিচকের নিরাপত্তা ও নিয়ন্ত্রক সংক্রান্ত অনাপত্তি পাওয়ার পর কনসোর্টিয়াম যেকোনো একটি অপারেটরকে চূড়ান্তভাবে নির্বাচন করবে এবং পরবর্তীতে বেবিচক আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম পরিচালনার লাইসেন্স দেবে।

বেবিচক সদস্য (অপারেশনস অ্যান্ড প্ল্যানিং) এয়ার কমোডর আবু সাঈদ মাহবুব খান জানান, প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কোনো নিরাপত্তাজনিত কিংবা নীতিগত আপত্তি রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। নতুন অপারেটর যুক্ত হলেও তা কেবল তৃতীয় টার্মিনালের যাত্রী হ্যান্ডলিং সেবায় বিমানের পাশাপাশি কাজ করবে; কার্গো হ্যান্ডলিংয়ের একক নিয়ন্ত্রণ বিমানের হাতেই থাকবে।

গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের মূল কাজগুলোর মধ্যে রয়েছে চেক-ইন, উড়োজাহাজের র‍্যাম্প অপারেশন, ব্যাগেজ হ্যান্ডলিং এবং দ্রুততম সময়ে উড়োজাহাজের টার্নঅ্যারাউন্ড সম্পন্ন করা। তালিকায় থাকা সুইসপোর্ট ৪৪ থেকে ৪৯টি দেশের ৩১০টি বিমানবন্দরে কার্যক্রম চালায় এবং তাদের কর্মী প্রায় ৪৩ হাজার। ডানাটা ৩৫টি দেশের ১৪৬টি বিমানবন্দরে ৫৫ হাজারের বেশি কর্মী নিয়ে কাজ করছে। তুরস্কের সেলেবি কার্যক্রম পরিচালনা করছে ৫টি দেশের ৬০টির বেশি বিমানবন্দরে। অন্যদিকে যুক্তরাজ্যভিত্তিক মেনজিস এভিয়েশন ৬৫টি দেশের ৩৪৭টি বিমানবন্দরে যুক্ত এবং কর্মীসংখ্যা ৬৫ হাজারের বেশি।

তবে মেনজিস এভিয়েশনের আন্তর্জাতিক সেবার মান নিয়ে অতীতে বেশ কিছু বিতর্ক ও প্রশ্ন উঠেছে। ২০২২ সালে যুক্তরাজ্যের এডিনবরা বিমানবন্দরে হাজার হাজার যাত্রীর লাগেজ আটকে পড়ার ঘটনা ও চরম বিশৃঙ্খলার কারণে প্রতিষ্ঠানটি তীব্র সমালোচনার মুখে পড়েছিল। এছাড়া অনলাইন গ্রাহক পর্যালোচনা প্ল্যাটফর্ম ট্রাস্টপাইলটে গ্রাহকদের অসন্তোষের কারণে তাদের রেটিং মাত্র ১.৫। এমনকি জৈবনিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা লঙ্ঘনের দায়ে ২০২৫ সালে নিউজিল্যান্ডের আদালত মেনজিসকে দেড় লাখ নিউজিল্যান্ড ডলার জরিমানা করেছিল।

এভিয়েশন বিশেষজ্ঞদের মতে, শুধু সুবিশাল বৈশ্বিক নেটওয়ার্ক বা বিপুল কর্মীসংখ্যা দেখে অপারেটর নির্বাচন করলে কাঙ্ক্ষিত সুফল নাও আসতে পারে। এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলমের মতে, আন্তর্জাতিকভাবে বড় প্রতিষ্ঠান হলেই সর্বত্র মানসম্মত সেবা দেওয়ার নিশ্চয়তা থাকে না। তাই লাগেজ সরবরাহের দ্রুততা, উড়োজাহাজের টার্নঅ্যারাউন্ড দক্ষতা এবং সংকট মোকাবিলার সক্ষমতার মতো সুনির্দিষ্ট সূচক বেঁধে দেওয়া ও নিয়মিত জবাবদিহিতা নিশ্চিত করাই হবে মূল চ্যালেঞ্জ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ