ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় পাইলটসহ ৩ সৌদি নাগরিক নিহত

 রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় পাইলটসহ ৩ সৌদি নাগরিক নিহত
সংগৃহীত ছবি
ফলো করুন

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের জোড়া ক্ষেপণাস্ত্র হামলায় এক পাইলটসহ তিন সৌদি নাগরিক নিহত হয়েছেন। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।

কর্তৃপক্ষের বরাতে জানানো হয়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিমানবন্দর এলাকা নিশানা করে পর্যায়ক্রমে দুটি আক্রমণ চালানো হয়। এর মধ্যে প্রথম ক্ষেপণাস্ত্রটি সরাসরি বিমানবন্দর চত্বরে আছড়ে পড়ে এবং দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা ‘সাউদিয়া’র একটি যাত্রীবাহী বিমানকে আঘাত করে। বিমান সংস্থাটি নিশ্চিত করেছে, এ হামলায় নিহতদের মধ্যে তাদের একজন কর্মরত পাইলটও রয়েছেন। তবে হামলার পর সাময়িক বিঘ্ন ঘটলেও বর্তমানে বিমানবন্দরটির সার্বিক ফ্লাইট চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরেছে।

হামলার দায় স্বীকার করে হুথি গোষ্ঠী জানিয়েছে, দুটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে তারা রিয়াদের প্রধান বিমানবন্দরটিতে সফল আঘাত হেনেছে। পাশাপাশি ইয়েমেন সীমান্তসংলগ্ন নাজরান বিমানবন্দর এবং খামিস মুশাইত সামরিক বিমানঘাঁটিতেও একই ধরনের হামলা চালানোর দাবি করেছে তারা। তবে নাজরান ও খামিস মুশাইতের হামলার বিষয়ে রিয়াদ সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া বা আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। এর আগে গত ৬ ও ৭ অক্টোবর সৌদি আরবের আরও দুটি বিমানবন্দরে একই ধরনের ধারাবাহিক হামলায় অন্তত তিনজন প্রাণ হারিয়েছিলেন।

ইয়েমেনের জাতিসংঘ-স্বীকৃত সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সাম্প্রতিক সময়ে নতুন করে তীব্র সংঘাত শুরুর জেরে আঞ্চলিক এ অস্থিতিশীলতা চরম আকার ধারণ করেছে। বিশেষ করে লোহিত সাগরের কৌশলগত ভূখণ্ডগুলোর নিয়ন্ত্রণ হুথিদের হাতে যাওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। উল্লেখ্য, ২০২২ সালের অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি গত জুলাই মাস থেকে পুরোপুরি অকার্যকর হয়ে পড়ার পর সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ আরোপের পাশাপাশি দেশটির বিমানবন্দর ও আকাশসীমায় লাগাতার হামলা শুরু করেছে হুথি বিদ্রোহীরা।

সূত্র: আল-জাজিরা 

ট্যাগ : রিয়াদ বিমানবন্দর হামলা হুথি ক্ষেপণাস্ত্র হামলা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় পাইলটসহ ৩ সৌদি নাগরিক নিহত

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের জোড়া ক্ষেপণাস্ত্র হামলায় এক পাইলটসহ তিন সৌদি নাগরিক নিহত হয়েছেন। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।

কর্তৃপক্ষের বরাতে জানানো হয়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিমানবন্দর এলাকা নিশানা করে পর্যায়ক্রমে দুটি আক্রমণ চালানো হয়। এর মধ্যে প্রথম ক্ষেপণাস্ত্রটি সরাসরি বিমানবন্দর চত্বরে আছড়ে পড়ে এবং দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা ‘সাউদিয়া’র একটি যাত্রীবাহী বিমানকে আঘাত করে। বিমান সংস্থাটি নিশ্চিত করেছে, এ হামলায় নিহতদের মধ্যে তাদের একজন কর্মরত পাইলটও রয়েছেন। তবে হামলার পর সাময়িক বিঘ্ন ঘটলেও বর্তমানে বিমানবন্দরটির সার্বিক ফ্লাইট চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরেছে।

হামলার দায় স্বীকার করে হুথি গোষ্ঠী জানিয়েছে, দুটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে তারা রিয়াদের প্রধান বিমানবন্দরটিতে সফল আঘাত হেনেছে। পাশাপাশি ইয়েমেন সীমান্তসংলগ্ন নাজরান বিমানবন্দর এবং খামিস মুশাইত সামরিক বিমানঘাঁটিতেও একই ধরনের হামলা চালানোর দাবি করেছে তারা। তবে নাজরান ও খামিস মুশাইতের হামলার বিষয়ে রিয়াদ সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া বা আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। এর আগে গত ৬ ও ৭ অক্টোবর সৌদি আরবের আরও দুটি বিমানবন্দরে একই ধরনের ধারাবাহিক হামলায় অন্তত তিনজন প্রাণ হারিয়েছিলেন।

ইয়েমেনের জাতিসংঘ-স্বীকৃত সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সাম্প্রতিক সময়ে নতুন করে তীব্র সংঘাত শুরুর জেরে আঞ্চলিক এ অস্থিতিশীলতা চরম আকার ধারণ করেছে। বিশেষ করে লোহিত সাগরের কৌশলগত ভূখণ্ডগুলোর নিয়ন্ত্রণ হুথিদের হাতে যাওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। উল্লেখ্য, ২০২২ সালের অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি গত জুলাই মাস থেকে পুরোপুরি অকার্যকর হয়ে পড়ার পর সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ আরোপের পাশাপাশি দেশটির বিমানবন্দর ও আকাশসীমায় লাগাতার হামলা শুরু করেছে হুথি বিদ্রোহীরা।

সূত্র: আল-জাজিরা 


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ