ঢাকা    শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হরমুজ প্রণালীতে ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১২

হরমুজ প্রণালীতে ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১২
ছবি : সংগৃহিত
ফলো করুন

ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালী অতিক্রমের সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ নাবিক আহত হয়েছেন। মঙ্গলবারের এ ঘটনায় আহতদের মধ্যে ১১ জন ভারতীয় নাগরিক। বর্তমানে তাদের ওমানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে হামলার তথ্য জানিয়ে এর তীব্র নিন্দা করেছে। বিবৃতিতে বলা হয়, ‘‘আজ সকালের দিকে পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমটি অন পিসে হামলার তীব্র নিন্দা জানায় ভারত... হরমুজ প্রণালী অতিক্রম করার সময় জাহাজটিতে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।’’

এমটি অন পিস নামের ট্যাংকারটিতে মোট ১৯ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে ১৭ জনই ভারতীয় নাগরিক। হামলায় আহত ১২ জনের মধ্যে ভারতীয় রয়েছেন ১১ জন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, “ওমান কর্তৃপক্ষের সহায়তায় আহত নাবিকদের উদ্ধার করে ওমানের খাসাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

বিশ্বের বাণিজ্যিক জাহাজগুলোতে নাবিক সরবরাহকারী অন্যতম দেশ ভারত। গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালীতে বিভিন্ন হামলায় ভারতের কয়েকজন নাবিক নিহত হয়েছেন। নয়াদিল্লির তথ্য অনুযায়ী, গত মাসেও একই অঞ্চলে একটি পণ্যবাহী জাহাজে হামলায় একজন ভারতীয় নাবিক নিহত হন।

চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজে অব্যাহত হামলার ঘটনা ভারতের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।”

যুদ্ধ শুরু হওয়ার পর উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইরান। কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে ব্যর্থতা কিংবা নির্ধারিত রুট থেকে বিচ্যুত হওয়ার অভিযোগে বিভিন্ন সময়ে জাহাজে হামলা চালায় তেহরান।

অন্যদিকে ইরানি বন্দরগুলোর ওপর পাল্টা অবরোধ আরোপ করছে যুক্তরাষ্ট্র। মার্কিন নির্দেশ মানতে অস্বীকৃতি জানানো জাহাজগুলোতেও হামলা চালানো হচ্ছে।

এ পরিস্থিতিতে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে আমরা অবিলম্বে এ ধরনের হামলা বন্ধের আহ্বান জানাচ্ছি।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, “ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ, নাবিক ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা বন্ধ এবং আন্তর্জাতিক জলপথে জাহাজ চলাচল ও বাণিজ্য দ্রুততম সময়ের মধ্যে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।’’

সূত্র: এএফপি।

ট্যাগ : হরমুজ প্রণালী ওমান ক্ষেপণাস্ত্র হামলা ট্যাংকার হামলা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার২১
  • ২১ নভেম্বর ২০২৬
  • ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৮ ভোর
  • সূর্যোদয়৬:১৭ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৫ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬


হরমুজ প্রণালীতে ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১২

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালী অতিক্রমের সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ নাবিক আহত হয়েছেন। মঙ্গলবারের এ ঘটনায় আহতদের মধ্যে ১১ জন ভারতীয় নাগরিক। বর্তমানে তাদের ওমানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে হামলার তথ্য জানিয়ে এর তীব্র নিন্দা করেছে। বিবৃতিতে বলা হয়, ‘‘আজ সকালের দিকে পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমটি অন পিসে হামলার তীব্র নিন্দা জানায় ভারত... হরমুজ প্রণালী অতিক্রম করার সময় জাহাজটিতে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।’’

এমটি অন পিস নামের ট্যাংকারটিতে মোট ১৯ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে ১৭ জনই ভারতীয় নাগরিক। হামলায় আহত ১২ জনের মধ্যে ভারতীয় রয়েছেন ১১ জন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, “ওমান কর্তৃপক্ষের সহায়তায় আহত নাবিকদের উদ্ধার করে ওমানের খাসাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

বিশ্বের বাণিজ্যিক জাহাজগুলোতে নাবিক সরবরাহকারী অন্যতম দেশ ভারত। গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালীতে বিভিন্ন হামলায় ভারতের কয়েকজন নাবিক নিহত হয়েছেন। নয়াদিল্লির তথ্য অনুযায়ী, গত মাসেও একই অঞ্চলে একটি পণ্যবাহী জাহাজে হামলায় একজন ভারতীয় নাবিক নিহত হন।

চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজে অব্যাহত হামলার ঘটনা ভারতের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।”

যুদ্ধ শুরু হওয়ার পর উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইরান। কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে ব্যর্থতা কিংবা নির্ধারিত রুট থেকে বিচ্যুত হওয়ার অভিযোগে বিভিন্ন সময়ে জাহাজে হামলা চালায় তেহরান।

অন্যদিকে ইরানি বন্দরগুলোর ওপর পাল্টা অবরোধ আরোপ করছে যুক্তরাষ্ট্র। মার্কিন নির্দেশ মানতে অস্বীকৃতি জানানো জাহাজগুলোতেও হামলা চালানো হচ্ছে।

এ পরিস্থিতিতে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে আমরা অবিলম্বে এ ধরনের হামলা বন্ধের আহ্বান জানাচ্ছি।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, “ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ, নাবিক ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা বন্ধ এবং আন্তর্জাতিক জলপথে জাহাজ চলাচল ও বাণিজ্য দ্রুততম সময়ের মধ্যে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।’’

সূত্র: এএফপি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ