ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশের প্রবৃদ্ধির ধীরগতি অব্যাহত থাকবে: বিশ্বব্যাংক

বাংলাদেশের প্রবৃদ্ধির ধীরগতি অব্যাহত থাকবে: বিশ্বব্যাংক
ছবি : সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বিদ্যমান ধীরগতি আরও কিছুদিন অব্যাহত থাকার আশঙ্কার কথা জানিয়েছে বিশ্বব্যাংক। আন্তর্জাতিক এই ঋণদাতা সংস্থার পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ ও ২০২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি নেমে আসতে পারে ৩ দশমিক ৪ শতাংশে। পরবর্তীতে ২০২৮ অর্থবছরে তা কিছুটা বেড়ে ৩ দশমিক ৯ শতাংশে উন্নীত হতে পারে।

মঙ্গলবার (৬ অক্টোবর) প্রকাশিত বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে দেশের অর্থনীতির এ হতাশাজনক চিত্র তুলে ধরা হয়। সংস্থাটি জানায়, আগের অনুমানের তুলনায় ২০২৭ অর্থবছরের পূর্বাভাস ১ দশমিক ২ শতাংশীয় পয়েন্ট এবং ২০২৬ অর্থবছরের পূর্বাভাস শূন্য দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট কমানো হয়েছে। মূলত আর্থিক ও ব্যাংকিং খাতের দুর্বলতা, জ্বালানি সংকট, রাজস্ব আদায়ে ঘাটতি এবং বৈশ্বিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগ ও সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড চাপের মুখে পড়েছে। এছাড়া উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস পেয়েছে এবং ব্যবসা পরিচালনার ব্যয়ও উল্লেখযোগ্য হারে বেড়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আর্থিক চাপের প্রভাবে দেশে দারিদ্র্য ও বৈষম্য বৃদ্ধি পেয়েছে। ২০২৬ অর্থবছরে নতুন করে প্রায় ২১ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে এবং কর্মসংস্থান সৃষ্টি থমকে যাওয়ায় নারীরা কাজ হারিয়েছেন। একই সময়ে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার বেড়ে দাঁড়িয়েছে ৩৩ দশমিক ২ শতাংশে এবং জিডিপির অনুপাতে রাজস্ব আহরণ নেমে এসেছে বিশ্বের অন্যতম সর্বনিম্ন ৮ দশমিক ৩ শতাংশে।

তবে শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ধারা থাকায় বৈদেশিক খাতে কিছুটা স্থিতিশীলতা বজায় রয়েছে। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জ্যঁ পেসমে জানিয়েছেন, সম্ভাব্য অর্থনৈতিক মন্দা এড়াতে হলে অবিলম্বে ব্যাংকিং খাত, অভ্যন্তরীণ রাজস্ব ব্যবস্থাপনা এবং জ্বালানি খাতে ব্যাপক ও দৃশ্যমান সংস্কার আনতে হবে।

ট্যাগ : বাংলাদেশ অর্থনীতি বিশ্বব্যাংক প্রতিবেদন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২০
  • ২০ নভেম্বর ২০২৬
  • ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৬ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


বাংলাদেশের প্রবৃদ্ধির ধীরগতি অব্যাহত থাকবে: বিশ্বব্যাংক

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বিদ্যমান ধীরগতি আরও কিছুদিন অব্যাহত থাকার আশঙ্কার কথা জানিয়েছে বিশ্বব্যাংক। আন্তর্জাতিক এই ঋণদাতা সংস্থার পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ ও ২০২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি নেমে আসতে পারে ৩ দশমিক ৪ শতাংশে। পরবর্তীতে ২০২৮ অর্থবছরে তা কিছুটা বেড়ে ৩ দশমিক ৯ শতাংশে উন্নীত হতে পারে।

মঙ্গলবার (৬ অক্টোবর) প্রকাশিত বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে দেশের অর্থনীতির এ হতাশাজনক চিত্র তুলে ধরা হয়। সংস্থাটি জানায়, আগের অনুমানের তুলনায় ২০২৭ অর্থবছরের পূর্বাভাস ১ দশমিক ২ শতাংশীয় পয়েন্ট এবং ২০২৬ অর্থবছরের পূর্বাভাস শূন্য দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট কমানো হয়েছে। মূলত আর্থিক ও ব্যাংকিং খাতের দুর্বলতা, জ্বালানি সংকট, রাজস্ব আদায়ে ঘাটতি এবং বৈশ্বিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগ ও সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড চাপের মুখে পড়েছে। এছাড়া উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস পেয়েছে এবং ব্যবসা পরিচালনার ব্যয়ও উল্লেখযোগ্য হারে বেড়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আর্থিক চাপের প্রভাবে দেশে দারিদ্র্য ও বৈষম্য বৃদ্ধি পেয়েছে। ২০২৬ অর্থবছরে নতুন করে প্রায় ২১ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে এবং কর্মসংস্থান সৃষ্টি থমকে যাওয়ায় নারীরা কাজ হারিয়েছেন। একই সময়ে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার বেড়ে দাঁড়িয়েছে ৩৩ দশমিক ২ শতাংশে এবং জিডিপির অনুপাতে রাজস্ব আহরণ নেমে এসেছে বিশ্বের অন্যতম সর্বনিম্ন ৮ দশমিক ৩ শতাংশে।

তবে শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ধারা থাকায় বৈদেশিক খাতে কিছুটা স্থিতিশীলতা বজায় রয়েছে। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জ্যঁ পেসমে জানিয়েছেন, সম্ভাব্য অর্থনৈতিক মন্দা এড়াতে হলে অবিলম্বে ব্যাংকিং খাত, অভ্যন্তরীণ রাজস্ব ব্যবস্থাপনা এবং জ্বালানি খাতে ব্যাপক ও দৃশ্যমান সংস্কার আনতে হবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ