ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শিশুদের মেধা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

শিশুদের মেধা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
ফলো করুন

শিশুদের মেধা ও বহুমুখী প্রতিভার যথাযথ বিকাশের পথ সুগম করতে পারলে দেশের ভবিষ্যৎ আরও শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি উল্লেখ করেন, একটি পরিবার যেভাবে সন্তানদের সঠিক লালন-পালনের ওপর নির্ভর করে টিকে থাকে, তেমনি একটি জাতির অগ্রযাত্রাও নিশ্চিত হয় ভবিষ্যৎ প্রজন্মের পরিপূর্ণ বিকাশের মাধ্যমে।

মঙ্গলবার (৬ অক্টোবর) শিশু অধিকার দিবস ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন, এই উৎসবের মূল কেন্দ্রবিন্দু দেশের শিশুরা, তাই দীর্ঘ আনুষ্ঠানিক বক্তব্যের চেয়ে তাদের আনন্দ ও আকাক্সক্ষাকে প্রাধান্য দেওয়াই মুখ্য। এ সময় একাডেমির শুরুর দিনগুলোতে নিজের অতিথি হওয়ার স্মৃতিচারণ করে তিনি জানান, একাডেমি থেকে প্রকাশিত ‘শিশু’ ম্যাগাজিনে একসময় তার এবং তার প্রয়াত ছোট ভাইয়ের লেখা প্রকাশিত হয়েছিল, যা অনুষ্ঠানে প্রদর্শিত বোর্ডে দেখে তিনি আবেগাপ্লুত হন।

প্রধানমন্ত্রী শিশুদের কেবল পড়ার টেবিলে বন্দি না রেখে খেলাধুলা, গান, নাচ, বাদ্যযন্ত্র এবং শিল্প-সংস্কৃতির চর্চায় যুক্ত হওয়ার পরামর্শ দেন। তিনি জানান, দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের সুযোগ তৈরিতে প্রাথমিক পর্যায় থেকেই খেলাধুলাকে বাধ্যতামূলক কার্যক্রমের আওতায় আনা হচ্ছে। সম্প্রতি প্রাথমিক বিদ্যালয় পর্যায় থেকে সারা দেশে ২২ লাখ শিশু (১১ লাখ ছেলে ও ১১ লাখ মেয়ে) ফুটবল প্রতিযোগিতায় অংশ নিয়েছে, যা থেকে ভবিষ্যতে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া ‘নতুন কুঁড়ি’ কার্যক্রম পুনরায় চালু এবং ২০২৭ বা ২০২৮ সাল নাগাদ প্রতিটি স্কুলে পছন্দের বাদ্যযন্ত্র, সংগীত ও খেলাধুলা অনুশীলনের কাঠামো চূড়ান্ত করার কথা জানান তিনি।

বিশ্বমঞ্চে প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা অর্জনে বাংলা ও ইংরেজির পাশাপাশি আরবি, ম্যান্ডারিন, জার্মান কিংবা জাপানিজের মতো তৃতীয় কোনো ভাষা স্কুল থেকেই শেখানোর পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। তবে পড়াশোনা ও দক্ষতার পাশাপাশি প্রতিটি শিশুকে মানবিক গুণসম্পন্ন হতে এবং দেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও প্রাণীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু অধিকার দিবস ২০২৬

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২০
  • ২০ নভেম্বর ২০২৬
  • ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৬ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


শিশুদের মেধা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

শিশুদের মেধা ও বহুমুখী প্রতিভার যথাযথ বিকাশের পথ সুগম করতে পারলে দেশের ভবিষ্যৎ আরও শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি উল্লেখ করেন, একটি পরিবার যেভাবে সন্তানদের সঠিক লালন-পালনের ওপর নির্ভর করে টিকে থাকে, তেমনি একটি জাতির অগ্রযাত্রাও নিশ্চিত হয় ভবিষ্যৎ প্রজন্মের পরিপূর্ণ বিকাশের মাধ্যমে।

মঙ্গলবার (৬ অক্টোবর) শিশু অধিকার দিবস ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন, এই উৎসবের মূল কেন্দ্রবিন্দু দেশের শিশুরা, তাই দীর্ঘ আনুষ্ঠানিক বক্তব্যের চেয়ে তাদের আনন্দ ও আকাক্সক্ষাকে প্রাধান্য দেওয়াই মুখ্য। এ সময় একাডেমির শুরুর দিনগুলোতে নিজের অতিথি হওয়ার স্মৃতিচারণ করে তিনি জানান, একাডেমি থেকে প্রকাশিত ‘শিশু’ ম্যাগাজিনে একসময় তার এবং তার প্রয়াত ছোট ভাইয়ের লেখা প্রকাশিত হয়েছিল, যা অনুষ্ঠানে প্রদর্শিত বোর্ডে দেখে তিনি আবেগাপ্লুত হন।

প্রধানমন্ত্রী শিশুদের কেবল পড়ার টেবিলে বন্দি না রেখে খেলাধুলা, গান, নাচ, বাদ্যযন্ত্র এবং শিল্প-সংস্কৃতির চর্চায় যুক্ত হওয়ার পরামর্শ দেন। তিনি জানান, দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের সুযোগ তৈরিতে প্রাথমিক পর্যায় থেকেই খেলাধুলাকে বাধ্যতামূলক কার্যক্রমের আওতায় আনা হচ্ছে। সম্প্রতি প্রাথমিক বিদ্যালয় পর্যায় থেকে সারা দেশে ২২ লাখ শিশু (১১ লাখ ছেলে ও ১১ লাখ মেয়ে) ফুটবল প্রতিযোগিতায় অংশ নিয়েছে, যা থেকে ভবিষ্যতে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া ‘নতুন কুঁড়ি’ কার্যক্রম পুনরায় চালু এবং ২০২৭ বা ২০২৮ সাল নাগাদ প্রতিটি স্কুলে পছন্দের বাদ্যযন্ত্র, সংগীত ও খেলাধুলা অনুশীলনের কাঠামো চূড়ান্ত করার কথা জানান তিনি।

বিশ্বমঞ্চে প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা অর্জনে বাংলা ও ইংরেজির পাশাপাশি আরবি, ম্যান্ডারিন, জার্মান কিংবা জাপানিজের মতো তৃতীয় কোনো ভাষা স্কুল থেকেই শেখানোর পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। তবে পড়াশোনা ও দক্ষতার পাশাপাশি প্রতিটি শিশুকে মানবিক গুণসম্পন্ন হতে এবং দেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও প্রাণীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ