ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পর্যটন সাংবাদিকতায় সেরার পুরস্কার জিতলেন নাঈম আবির

পর্যটন সাংবাদিকতায় সেরার পুরস্কার জিতলেন নাঈম আবির
ছবি : সংগৃহীত
ফলো করুন

দেশের পর্যটন খাত নিয়ে দীর্ঘদিনের তথ্যভিত্তিক সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’ অর্জন করেছেন এভিয়েশন ও পর্যটনবিষয়ক সাংবাদিক নাঈম আবির। পর্যটন শিল্পের সম্ভাবনা, বিদ্যমান সমস্যা, নীতিগত বিষয় এবং খাতটির উন্নয়ন নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের জন্য ‘সেরা পর্যটন সাংবাদিকতা’ বিভাগে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

দেশের পর্যটন শিল্পকে আরও টেকসই ও আধুনিকভাবে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে উৎসাহিত করার লক্ষ্যেই প্রথমবারের মতো এই পুরস্কারের আয়োজন করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। পর্যটন সেবার মান বাড়ানো, নতুন উদ্যোগ ও উদ্ভাবন, প্রযুক্তিনির্ভর রূপান্তর, স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা এবং পর্যটন উদ্যোক্তাদের উৎসাহিত করার মতো বিষয়গুলোতে অবদানের স্বীকৃতি দিতে এ পুরস্কার চালু করা হয়েছে।

শনিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে নাঈম আবিরের হাতে পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

নাঈম আবির দীর্ঘ সময় ধরে বাংলাদেশের পর্যটন ও বিমান চলাচল খাত নিয়ে সাংবাদিকতা করছেন। এর পাশাপাশি হোটেল-রিসোর্ট, অভিবাসন এবং ভ্রমণসংক্রান্ত বিভিন্ন বিষয়ও তার প্রতিবেদনের বিষয়বস্তু হয়ে এসেছে। তার বিভিন্ন প্রতিবেদনে দেশের পর্যটন সম্ভাবনার পাশাপাশি খাতটির অবকাঠামোগত দুর্বলতা, নীতিগত জটিলতা, পর্যটক ও যাত্রীদের ভোগান্তি এবং সংশ্লিষ্ট অংশীজনদের মতামত তুলে ধরা হয়েছে।

বর্তমানে স্টার নিউজের স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন নাঈম আবির। পর্যটন ও এভিয়েশন ছাড়াও তিনি আন্তর্জাতিক সম্পর্ক এবং অর্থনীতি নিয়ে সাংবাদিকতা করছেন। পাশাপাশি ভ্রমণবিষয়ক ডিজিটাল মিডিয়া ‘চেক ইন’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও কাজ করছেন তিনি।

পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে নাঈম আবির বলেন, পর্যটন সাংবাদিকতার মতো একটি বিশেষায়িত ক্ষেত্রে রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া তার জন্য আনন্দ ও গর্বের বিষয়। এই সম্মাননা তাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীল এবং তথ্যনির্ভর সাংবাদিকতা করতে উৎসাহিত করবে বলেও জানান তিনি।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে এবারই প্রথম দেওয়া হচ্ছে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’। পর্যটন শিল্পের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তি, প্রতিষ্ঠান, উদ্যোক্তা ও সংগঠনকে মোট ১৩টি বিভাগে এই স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

পুরস্কারের বিভিন্ন ক্যাটাগরির মধ্যে রয়েছে পর্যটন উদ্যোক্তা, ট্যুর অপারেটর, হোটেল, বিনোদন পার্ক, তরুণ পর্যটন উদ্যোক্তা, ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটর, নারী পর্যটন উদ্যোক্তা, ট্যুর গাইড, মাইস উদ্যোগ এবং সেরা পর্যটন সাংবাদিকতা। এর মাধ্যমে দেশের পর্যটন খাতের বিভিন্ন অংশে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাজকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।

ট্যাগ : বাংলাদেশ পর্যটন পুরস্কার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১৯
  • ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


পর্যটন সাংবাদিকতায় সেরার পুরস্কার জিতলেন নাঈম আবির

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

দেশের পর্যটন খাত নিয়ে দীর্ঘদিনের তথ্যভিত্তিক সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’ অর্জন করেছেন এভিয়েশন ও পর্যটনবিষয়ক সাংবাদিক নাঈম আবির। পর্যটন শিল্পের সম্ভাবনা, বিদ্যমান সমস্যা, নীতিগত বিষয় এবং খাতটির উন্নয়ন নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের জন্য ‘সেরা পর্যটন সাংবাদিকতা’ বিভাগে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

দেশের পর্যটন শিল্পকে আরও টেকসই ও আধুনিকভাবে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে উৎসাহিত করার লক্ষ্যেই প্রথমবারের মতো এই পুরস্কারের আয়োজন করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। পর্যটন সেবার মান বাড়ানো, নতুন উদ্যোগ ও উদ্ভাবন, প্রযুক্তিনির্ভর রূপান্তর, স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা এবং পর্যটন উদ্যোক্তাদের উৎসাহিত করার মতো বিষয়গুলোতে অবদানের স্বীকৃতি দিতে এ পুরস্কার চালু করা হয়েছে।

শনিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে নাঈম আবিরের হাতে পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

নাঈম আবির দীর্ঘ সময় ধরে বাংলাদেশের পর্যটন ও বিমান চলাচল খাত নিয়ে সাংবাদিকতা করছেন। এর পাশাপাশি হোটেল-রিসোর্ট, অভিবাসন এবং ভ্রমণসংক্রান্ত বিভিন্ন বিষয়ও তার প্রতিবেদনের বিষয়বস্তু হয়ে এসেছে। তার বিভিন্ন প্রতিবেদনে দেশের পর্যটন সম্ভাবনার পাশাপাশি খাতটির অবকাঠামোগত দুর্বলতা, নীতিগত জটিলতা, পর্যটক ও যাত্রীদের ভোগান্তি এবং সংশ্লিষ্ট অংশীজনদের মতামত তুলে ধরা হয়েছে।

বর্তমানে স্টার নিউজের স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন নাঈম আবির। পর্যটন ও এভিয়েশন ছাড়াও তিনি আন্তর্জাতিক সম্পর্ক এবং অর্থনীতি নিয়ে সাংবাদিকতা করছেন। পাশাপাশি ভ্রমণবিষয়ক ডিজিটাল মিডিয়া ‘চেক ইন’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও কাজ করছেন তিনি।

পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে নাঈম আবির বলেন, পর্যটন সাংবাদিকতার মতো একটি বিশেষায়িত ক্ষেত্রে রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া তার জন্য আনন্দ ও গর্বের বিষয়। এই সম্মাননা তাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীল এবং তথ্যনির্ভর সাংবাদিকতা করতে উৎসাহিত করবে বলেও জানান তিনি।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে এবারই প্রথম দেওয়া হচ্ছে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’। পর্যটন শিল্পের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তি, প্রতিষ্ঠান, উদ্যোক্তা ও সংগঠনকে মোট ১৩টি বিভাগে এই স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

পুরস্কারের বিভিন্ন ক্যাটাগরির মধ্যে রয়েছে পর্যটন উদ্যোক্তা, ট্যুর অপারেটর, হোটেল, বিনোদন পার্ক, তরুণ পর্যটন উদ্যোক্তা, ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটর, নারী পর্যটন উদ্যোক্তা, ট্যুর গাইড, মাইস উদ্যোগ এবং সেরা পর্যটন সাংবাদিকতা। এর মাধ্যমে দেশের পর্যটন খাতের বিভিন্ন অংশে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাজকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ