ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যুদ্ধের ক্ষয়ক্ষতি দেখতে মধ্যপ্রাচ্যে মার্কিন সিনেটর মারফি

ছবি : সংগৃহীত
ফলো করুন

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধের ক্ষয়ক্ষতি সরেজমিন দেখতে মধ্যপ্রাচ্যে সফর শুরু করেছেন মার্কিন সিনেটর ক্রিস মারফি। সংঘাত বন্ধে কাজ করছেন এমন ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করাও তার সফরের অন্যতম উদ্দেশ্য।

মধ্যপ্রাচ্য সফরের শুরুতে কাতারে পৌঁছেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মারফি জানান, তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদেও যাবেন। যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে যাওয়া প্রথম ডেমোক্র্যাট সিনেটর হিসেবে নিজেকে উল্লেখ করেন তিনি।

সফরের তিনটি প্রধান উদ্দেশ্যের কথা তুলে ধরেছেন মারফি।

প্রথমত, মার্কিন সিনেটের সদস্যদের সরেজমিনে গিয়ে যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলোর কী ধরনের ক্ষতি হয়েছে, তা দেখা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

দ্বিতীয়ত, কাতার ও সৌদি আরবের কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধের প্রভাব নিয়ে আলোচনা করবেন তিনি। একই সঙ্গে যুদ্ধ বন্ধের প্রচেষ্টা সম্পর্কেও তাদের কাছ থেকে বিস্তারিত জানবেন।

তৃতীয়ত, উপসাগরীয় অঞ্চল নিয়ে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের কেমন নীতি গ্রহণ করা উচিত, তা নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন মারফি।

তিনি বলেন, ‘এই যুদ্ধ যখন তীব্রভাবে চলছে, তখন দুই দলেরই যুক্তরাষ্ট্রের সিনেট সদস্যদের মধ্যপ্রাচ্যে উপস্থিত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

মারফির এই সফরের মাধ্যমে ইরান যুদ্ধের ক্ষয়ক্ষতি, সংঘাত বন্ধের প্রচেষ্টা এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নীতি নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ট্যাগ : যুক্তরাষ্ট্র ইসরাইল ইরান যুদ্ধ ক্রিস মারফি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

যুদ্ধের ক্ষয়ক্ষতি দেখতে মধ্যপ্রাচ্যে মার্কিন সিনেটর মারফি

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধের ক্ষয়ক্ষতি সরেজমিন দেখতে মধ্যপ্রাচ্যে সফর শুরু করেছেন মার্কিন সিনেটর ক্রিস মারফি। সংঘাত বন্ধে কাজ করছেন এমন ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করাও তার সফরের অন্যতম উদ্দেশ্য।

মধ্যপ্রাচ্য সফরের শুরুতে কাতারে পৌঁছেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মারফি জানান, তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদেও যাবেন। যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে যাওয়া প্রথম ডেমোক্র্যাট সিনেটর হিসেবে নিজেকে উল্লেখ করেন তিনি।

সফরের তিনটি প্রধান উদ্দেশ্যের কথা তুলে ধরেছেন মারফি।

প্রথমত, মার্কিন সিনেটের সদস্যদের সরেজমিনে গিয়ে যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলোর কী ধরনের ক্ষতি হয়েছে, তা দেখা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

দ্বিতীয়ত, কাতার ও সৌদি আরবের কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধের প্রভাব নিয়ে আলোচনা করবেন তিনি। একই সঙ্গে যুদ্ধ বন্ধের প্রচেষ্টা সম্পর্কেও তাদের কাছ থেকে বিস্তারিত জানবেন।

তৃতীয়ত, উপসাগরীয় অঞ্চল নিয়ে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের কেমন নীতি গ্রহণ করা উচিত, তা নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন মারফি।

তিনি বলেন, ‘এই যুদ্ধ যখন তীব্রভাবে চলছে, তখন দুই দলেরই যুক্তরাষ্ট্রের সিনেট সদস্যদের মধ্যপ্রাচ্যে উপস্থিত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

মারফির এই সফরের মাধ্যমে ইরান যুদ্ধের ক্ষয়ক্ষতি, সংঘাত বন্ধের প্রচেষ্টা এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নীতি নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ