ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত ইসির

ছবি: সংগৃহীত
ফলো করুন

জাতীয় নির্বাচনের মতো উপনির্বাচনেও সেনাবাহিনী মোতায়েন এবং আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

একই সঙ্গে আগামী বছরের ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়েও নির্বাচন কমিশন কাজ করছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ।

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে তিনি বলেন, নভেম্বর ও ডিসেম্বরজুড়ে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন স্তরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর জানুয়ারিতে কিছুটা সময় পাওয়া গেলেও এর পরপরই শুরু হবে পবিত্র রমজান। একই সময়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের বিভিন্ন পাবলিক পরীক্ষাও অনুষ্ঠিত হবে।

এমন ব্যস্ত সময়সূচির মধ্যে উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে বলে জানান তিনি।

সানাউল্লাহ বলেন, নির্বাচন আয়োজনের জন্য বিদ্যমান সময় ও বিভিন্ন প্রশাসনিক বাস্তবতা বিবেচনায় নিয়ে কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচনগুলো সম্পন্ন করার বিষয়ে পরিকল্পনা করা হচ্ছে।

তিনি আরও জানান, উপনির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রযুক্তির যথাযথ ব্যবহারেও গুরুত্ব দেওয়া হবে।

ট্যাগ : নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচন

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত ইসির

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাতীয় নির্বাচনের মতো উপনির্বাচনেও সেনাবাহিনী মোতায়েন এবং আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

একই সঙ্গে আগামী বছরের ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়েও নির্বাচন কমিশন কাজ করছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ।

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে তিনি বলেন, নভেম্বর ও ডিসেম্বরজুড়ে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন স্তরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর জানুয়ারিতে কিছুটা সময় পাওয়া গেলেও এর পরপরই শুরু হবে পবিত্র রমজান। একই সময়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের বিভিন্ন পাবলিক পরীক্ষাও অনুষ্ঠিত হবে।

এমন ব্যস্ত সময়সূচির মধ্যে উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে বলে জানান তিনি।

সানাউল্লাহ বলেন, নির্বাচন আয়োজনের জন্য বিদ্যমান সময় ও বিভিন্ন প্রশাসনিক বাস্তবতা বিবেচনায় নিয়ে কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচনগুলো সম্পন্ন করার বিষয়ে পরিকল্পনা করা হচ্ছে।

তিনি আরও জানান, উপনির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রযুক্তির যথাযথ ব্যবহারেও গুরুত্ব দেওয়া হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ